Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চ্যাম্পিয়নস লিগ জিততে চান পিএসজি কোচ, বললেন, ‘আনন্দ হলেই মৃত মেয়ের কথা মনে পড়ে’

২০১৯ সালে হারিয়েছেন নিজের কন্যা ‘জানা’কে। তখন তার বয়স মাত্র নয় বছর। কর্কট রোগ কেড়ে নেয় তাকে। এই মর্মান্তিক ঘটনা থামিয়ে দেয় এনরিকের ঊর্ধ্বমুখী কোচিং কেরিয়ারকে। এই ধাক্কা পুরোপুরিভাবে বদলে দেয় তাঁর জীবন–দর্শন। কিন্তু এর মধ্যেও কিন্তু জয়ের তৃষ্ণা হারাননি এনরিকে। 

চ্যাম্পিয়নস লিগ জিততে চান পিএসজি কোচ, বললেন, ‘আনন্দ হলেই মৃত মেয়ের কথা মনে পড়ে’

মেয়ে জানার সঙ্গে লুইস এনরিকে

শেষ আপডেট: 31 May 2025 17:23

দ্য ওয়াল ব্যুরোআজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে (Champions League Final) নামবে পিএসজি এবং ইন্টার মিলান (PSG vs Inter Milan)ফরাসি জায়েন্ট পিএসজি এখনও ইউরোপ সেরা এই লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে তাদের আজকের প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলান এর আগে তিনবার এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। 

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন ফাইনালে লড়াইটা হবে মূলত পিএসজির আক্রমণ ভাগের সঙ্গে ইন্টারের রক্ষণের। পুরো টুর্নামেন্টে দুরন্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছে লুইস এনরিকের (Luis Enrique) পিএসজি। দলটির আক্রমণভাগ এবার দারুণ ছন্দে রয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৩৩ গোল করেছে ফরাসি দলটি১৪ ম্যাচে ৪৩ গোল করে শীর্ষে থাকা বার্সার ঠিক পরেই পিএসজির অবস্থান।

এদিকে ইন্টারের ভরসা তাদের ডিফেন্স। ডিফেন্স শক্তিশালী করে তারা আক্রমণে উঠেছে। ইনজাঘির (Inzaghi) ছাত্ররা ১৪ ম্যাচে ২৬টি গোল করলেও গোল বাঁচানোর ক্ষেত্রে পিএসজির থেকে  এগিয়ে। ইন্টার মিলান ১১ গোল হজম করার বিপরীতে পিএসজি গোল হজম করেছে ১৫টি। পাশাপাশি ইন্টারের ক্লিন শিট ৮ ম্যাচে ও পিএসজির ৬ ম্যাচে।

লুইস এনরিকের কোচিংয়ে এবার অধরা সাফল্য পেতে মরিয়া পিএসজি। এনরিকে নিজেও অপেক্ষা করতে চান না সাফল্যের জন্য ধৈর্য কথাটি তাঁর ডিকশেনারিতে আছে বলে মনে হয় না। পরিশ্রমকে হাতিয়ার করে দ্রুত সাফল্যই তাঁর মূল মন্ত্র। এই মন্ত্রেই তিনি ক্লাব ফুটবলে সফল হয়েছেন বারবার।

২০১৫ সালেও বার্সেলোনায় দায়িত্ব নিয়েছিলেন এই বিদগ্ধ কোচ। আর দায়িত্ব নিয়েই প্রথম মরশুমেই কাতলান ক্লাবটিকে করেন ইউরোপ সেরা। উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনরিকে সম্প্রতি বলেছেন, ‘আমি এমন ব্যক্তি নই, যে তিন-চার বছর পর খেতাব জয়ের স্বপ্ন দেখে। এটা যেন আমার শহর গিহনের বৃষ্টির থেমে যাওয়ার অপেক্ষা করার মতো। বৃষ্টি তো পড়তেই থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জয়ের চেষ্টায় প্রস্তুত থাকার প্রয়োজন

পিএসজির কোচের হটসিটে বসার দুই বছরের মধ্যেই সাফল্যের দ্বারপ্রান্তে ৫৫ বছরের এনরিকে। গত এক যুগের বেশি সময় ধরে যে সাফল্যের জন্য পিএসজি মরিয়া, তার দোরগোড়ায় এখন ক্লাবটি। মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী যে সাফল্য এনে দিতে পারেনি, ওসমানু ডেম্বেলেরা এবার সেটাকেই বাস্তবে পরিণত করতে মরিয়া।

পিএসজি খেতাব জিতলে এনরিকে প্যারিসের মন জিতে নেবেন। তবে এই পথটুকু পাড়ি দেওয়া কিন্তু মোটেই সহজ কাজ ছিল না এই স্প্যানিশ কোচের কাছে। তাঁর জীবনেও এসেছে নানান উত্থান-পতন। ২০১৯ সালে হারিয়েছেন নিজের কন্যা ‘জানা’কে (Daughter’s Death)। তখন তার বয়স মাত্র নয় বছর। কর্কট রোগ কেড়ে নেয় তাকে। এই মর্মান্তিক ঘটনা থামিয়ে দেয় এনরিকের ঊর্ধ্বমুখী কোচিং কেরিয়ারকে। এই ধাক্কা পুরোপুরিভাবে বদলে দেয় তাঁর জীবন–দর্শন। কিন্তু এর মধ্যেও কিন্তু জয়ের তৃষ্ণা হারাননি এনরিকে। এনরিকে জানিয়েছেন, আনন্দের মুহূর্তগুলোতেই তিনি নিজেকে মেয়ের আরও কাছাকাছি অনুভব করেন।

শনিবার রাতে এমনই এক অনুভূতি তিনি পেতে চান চ্যাম্পিয়নস লিগের খেতাব জিতে। মিউনিখে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। জিততে পারলে সেই মর্মান্তিক ঘটনার পর হয়তো জীবনের সবচেয়ে গৌরবময় রাতটি কাটাতে পারেন এনরিকে। সেই সঙ্গে পিএসজিকেও এনে দিতে পারবেন প্রথমবারের মতো ইউরোপ সেরা ট্রফি।


```