Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: স্ট্যান্ডে বসে কাঁদছেন গিলের বোন, হতাশায় চোখের জল লুকোতে পারেনি নেহরার ছেলেও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে গুজরাতের প্রধান কোচ আশিস নেহরার ছেলে এবং অধিনায়ক শুভমান গিলের বোন শাহনীলকে কাঁদতে দেখা যাচ্ছে। 

IPL 2025: স্ট্যান্ডে বসে কাঁদছেন গিলের বোন, হতাশায় চোখের জল লুকোতে পারেনি নেহরার ছেলেও

নেহরার পুত্র ও গিলের বোন

শেষ আপডেট: 31 May 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) শুরু থেকে গ্রুপ পর্ব পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। বেশিরভাগ সময়ই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি। কিন্তু গ্রুপ পর্বের শেষে এসে খেই হারিয়ে ফেলে দলটি। সেজন্য প্লে অফের প্রথম দুইয়ে স্থান হয়নি শুভমান গিলদের। শুক্রবার তারা এলিমিনেটের-১-এ (Eliminator-1) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরে গিয়ে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে।

অভিষেক লগ্নেই ২০২২ আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিল গুজরাট। এরপর ২০২৩ মরশুমে তারা রানার্স হয়। দলটির এই দুরন্ত পারফরম্যাসের পর তাদের ফ্যানবেসও বাড়তে থাকে।

এবারও তারা যে ভাবে শুরু করেছিল, তা দেখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু মুম্বইয়ের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল না। শুক্রবার মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে তারা মুম্বইয়ের কাছে ২০ রানে হেরেছে।

গতকালের ম্যাচচলাকালীন স্টেডিয়ামেরস্ট্যান্ডে উপস্থিত ছিলেন গুজরাট দলের খেলোয়াড়দের পরিবার-পরিজন। একটা সময় পর্যন্ত তাঁরা ক্রমাগত দলকে তাতিয়ে যাচ্ছিলেন। তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু ম্যাচের ক্লাইমেক্স দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে গুজরাতের প্রধান কোচ আশিস নেহরার ছেলে (Ashish Nehra’s Son) এবং অধিনায়ক শুভমান গিলের বোন (Sister of Shubman Gill) শাহনীলকে কাঁদতে দেখা যাচ্ছে। নেহরার ছেলে তার চোখের জল লুকাতে পারেনি। সেই সময় স্ট্যান্ডে উপস্থিত পার্শ্ববর্তী দর্শকরা তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। 

এর পাশাপাশি ভিডিওতে দেখা গিয়েছে, গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের বোন শাহনীল গিলও দলের হারে রীতিমতো বিধ্বস্ত। আবেগপ্রবণ শাহনীলের চোখের জলও স্পষ্ট দেখা যাচ্ছিল। দর্শকরাও তাঁকে সান্ত্বনা দেন। 


```