Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

IPL 2025: তিনটি ক্যাচ ফেলে দেওয়ার পর... হারের কারণ জানালেন গিল

গুজরাত যে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিল তার মধ্যে দু’টি ছিল রোহিতের এবং একটি ছিল সূর্যকুমার যাদবের। রোহিত পাওয়ারপ্লেতে দু’টি জীবন পেয়ে পুরো সদ্ব্যবহার করেছেন। 

IPL 2025: তিনটি ক্যাচ ফেলে দেওয়ার পর... হারের কারণ জানালেন গিল

শুভমান গিল

শেষ আপডেট: 31 May 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর (IPL 2025) একটা সময় পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। এমনকি বেশির ভাগ সময়ই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন শুভমান গিলরা (Shubman Gill)। পার্পল ও অরেঞ্জ ক্যাপ লিস্টের শীর্ষেও তাঁদেরই খেলোয়াড়রা। কিন্তু বিজনেস এন্ডে এসেই খেই হারাল দলটা। শীর্ষ থেকে নেমে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে অফে উঠতে হয় দলটিকে। আর এরপর তো মুম্বইয়ের কাছে এলিমিনটরে হেরে বিদায়পর্ব সম্পন্ন হয়েছে দলটির।  

শুক্রবার আইপিএল ২০২৫-এর এলিমিনেটর (Eliminator) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গুজরাত টাইটান্সকে ২০ রানে পরাজিত করেছে। এই পরাজয়ে চলতি আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গুজরাতকে। এখন মুম্বই কোয়ালিফায়ার ২-এ পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। 

আইপিএল ২০২৫ থেকে গুজরাতের বিদায়ের পর দলের অধিনায়ক শুভমান গিল পরাজয়ের জন্য তার ফিল্ডারদের দায়ী করেছেন। গিল বলেনপাওয়ার প্লেতে তিনটি ক্যাচ ফেলে দেওয়ার পর জয় পাওয়া সহজ নয়।

প্রথমে ব্যাট করে মুম্বই রোহিত শর্মা (৮১) এবং জনি বেয়ারস্টোর (৪৭) ইনিংসের উপর ভিত্তি করে পাঁচ উইকেটে ২২৮ রান করে। জবাবে, আইপিএলের এই মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শনের ৮০ রানের ইনিংস সত্ত্বেওগুজরাত ছয় উইকেটে ২০৮ রান করতে পারে।

পাওয়ারপ্লেতে ক্যাচ ফেলে দেওয়া মারাত্মক প্রমাণিত হয়েছে

ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল বলেন, “শেষ তিন-চার ওভার আমাদের পক্ষে যায়নিতবে এটি একটি ভাল ম্যাচ ছিল। তিনটি ক্যাচ ফেলে দেওয়ার পর জেতা সহজ নয়বিশেষ করে পাওয়ারপ্লেতে। আমাদের ফিল্ডিং (Poor Fielding) খুবই খারাপ ছিল। আমরা তিনটি ক্যাচ ফেলেছি।

গুজরাত যে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিল তার মধ্যে দুটি ছিল রোহিতের এবং একটি ছিল সূর্যকুমার যাদবের (২০ বলে ৩৩ রান)। রোহিত পাওয়ারপ্লেতে দুটি জীবন পেয়ে পুরো সদ্ব্যবহার করেছেন। প্রথমে জেরাল্ড কোয়েটজি ডিপে ক্যাচ ফেলে দেন এবং তারপর গুজরাতের উইকেটরক্ষক কুশল মেন্ডিস মহম্মদ সিরাজের বলে ক্যাচ মিস করেন।

গিল বলেন, “বোলারদের নিয়ন্ত্রণ করা সহজ নয়। আমাদের বার্তা স্পষ্ট ছিলনিজের গতিতে খেল। সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দরকেও একই কথা বলা হয়েছিল। শেষ দুই-তিনটি ম্যাচ আমাদের পক্ষে যায়নি। কিন্তু কৃতিত্ব দিতে চাই দলকে, বিশেষ করে সাইকে। ও খুবই ভাল খেলেছে। এই পিচে ২১০ রানের স্কোর ভাল হতো।


```