Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

এবিডি মনে করছেন, ইংল্যান্ড সফর হতে চলেছে গিলের জন্য কঠিন পরীক্ষা

ডি ভিলিয়ার্স বলেন, “এখন সময় এসেছে তরুণ খেলোয়াড়দের এগিয়ে আসার। শুভমান গিল দায়িত্ব নিচ্ছে। ভারতে প্রচুর প্রতিভা রয়েছে এবং এর কৃতিত্ব মূলত আইপিএলের। আমরা এই বছর বৈভব সূর্যবংশীকে দেখেছি। ইংল্যান্ড সফর ভারতীয় দল এবং গিলের জন্য এটি একটি কঠিন পরীক্ষা হবে।”

এবিডি মনে করছেন, ইংল্যান্ড সফর হতে চলেছে গিলের জন্য কঠিন পরীক্ষা

এবি ডি ভিলিয়ার্স

শেষ আপডেট: 31 May 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ভারতেই রয়েছেন বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন আইপিএল ২০২৫ (IPL 2025)। আসলে ভারতকে নিজের দ্বিতীয় ঘর বলেই মনে করেন প্রোটিয়া তারাকা এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। দীর্ঘদিন আইপিএল খেলেছেন আরসিবির জার্সিতে। বেঙ্গালুরুর এবারের পারফরম্যান্স দেখে তিনি খুবই উচ্ছ্বসিত। বিশেষ করে বিরাট কোহলির পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।  

তবে ভারতীয় ক্রিকেটের প্রতি একটা দুর্বলতা রয়েছে ডিভিলিয়ার্সের। নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সামনেই ইংল্যান্ডে গিয়ে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার।

বর্তমানে মুম্বইয়ে রয়েছেন এবিডি। তিনি শুভমান গিলের (Shubman Gill) টেস্ট অধিনায়ক হওয়া (Test Captain), ভারতের (Team India) ইংল্যান্ড সফর (England Tour) এবং বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের (Virat Kohli Test Retirement) বিষয়েও কথা বলেছেন। সেই সঙ্গে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তিনি আশা করেন যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর চ্যাম্পিয়ন (RCB IPL Champion) হবে।

আরসিবি ফাইনালে উঠেছে বলে আমি খুশি

আরসিবির ফাইনালে ওঠার বিষয়ে ডি ভিলিয়ার্স বলেন, বেঙ্গালুরু ফাইনালে উঠেছে বলে আমি খুব খুশি। শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে। এখন খুব ভাল একটি কোয়ালিফায়ার ২ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে (মুম্বই এবং পাঞ্জাবের মধ্যে)। আমি ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করি এটি আরসিবির জন্য একটি ভাল বছর হবে।

বিরাটের অবসর প্রসঙ্গ

টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরের বিষয়ে ডি ভিলিয়ার্স বলেন, “বিরাট অবশ্যই তার হৃদয়ের কথা শুনেছে। বিরাট তার বিবেকের কথা শুনেছে। সে বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে এবং ভাগ্যক্রমে আমরা তাকে এখনও ক্রিকেট মাঠে দেখতে পাব। টেস্ট ম্যাচে তার অভাব বোধ হবে। লাল বলের ক্ষেত্রে সে এক মহান উত্তরাধিকার রেখে গিয়েছে।

নতুন অধিনায়ক গিল

গিলকে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক নিযুক্ত করা প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, “এখন সময় এসেছে তরুণ খেলোয়াড়দের এগিয়ে আসার। শুভমান গিল দায়িত্ব নিচ্ছে। ভারতে প্রচুর প্রতিভা রয়েছে এবং এর কৃতিত্ব মূলত আইপিএলের। আমরা এই বছর বৈভব সূর্যবংশীকে দেখেছি। ইংল্যান্ড সফর ভারতীয় দল এবং গিলের জন্য এটি একটি কঠিন পরীক্ষা হবে।


```