Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: উচ্ছ্বসিত পান্ডিয়া বললেন, বুমরাহ মুম্বইয়ের দামি বাড়ির মতোই মূল্যবান

যখনই মনে হবে খেলাটা অনেক দূর এগোচ্ছে, তখনই বুমরাহকে বল করতে ডাকো। এটা মুম্বইয়ের বাড়ির দামের মতো। বুমরাহ এতটাই মূল্যবান! 

IPL 2025: উচ্ছ্বসিত পান্ডিয়া বললেন, বুমরাহ মুম্বইয়ের দামি বাড়ির মতোই মূল্যবান

বুমরাহ ও হার্দিক

শেষ আপডেট: 31 May 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে একবার ফর্মে চলে এলে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) খোঁচা খাওয়া বাঘের থেকেও ভয়ঙ্কর। আইপিএল ২০২৫-এর (IPl 2025) শুরুটা মোটেও ভাল হয়নি মুম্বইয়ের। এবার প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছিল পান্ডিয়া ব্রিগেড। কিন্তু একবার ফর্ম ফিরে পেতেই আর পিছনে তাকাতে হয়নি।

শুক্রবার এলিমিনেটরে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারিয়ে ফাইনালে ওঠার দিকে এক ধাপ এগিয়ে গেল মুম্বই। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারালেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলবেন রোহিত শর্মারা।

আসলে মুম্বই দলে এমন সব ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা নিজের দিনে একার হাতেই ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখেন। যেমনটা হল গত কালের ম্যাচে। সেঞ্চুরি না পেলেও রোহিত শর্মা (Rohit Sharma) ওপেন করতে নেমে যে ইনিংসটা খেললেন হিটম্যান, সেখানেই যেন লেখা হয়ে গেল গুজরাতের ভবিষ্যৎ। চলতি আইপিএলের প্রথম ম্যাচে নেমেই নিজের জাত চেনালেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তিলক ভার্মারাই বা কম গেলেন কোথায়!

গুজরাতের ওপেনিং জুটি একবার দাঁড়িয়ে গেলে মুম্বইয়ের ২২৮ রান ডিফেন্ড করা কঠিন হয়ে উঠত। কিন্তু সেটা হতে দিলেন না ট্রেন্ট বোল্ট। তাঁর বলে মাত্র একরান করে ফিরে যান গুজরাত অধিনায়ক শুভমান গিল। তবে আসল কাজটা করলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে গুজরাতের রান ওঠা আটকে দিয়ে চাপ সৃষ্টি করলেন তিনি। পাশাপাশি দুরন্ত হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে আউট করে মুম্বইকে ম্যাচে ফেরান তিনি।

মুল্লানপুরে খেলা এলিমিনেটর ম্যাচে মুম্বই গুজরাতকে হারিয়েছে ২০ রানে পরাজিত করে। ম্যাচ শেষে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা, জনি বেয়ারস্টো এবং জসপ্রীত বুমরাহকে কৃতিত্ব দিলেন। । 

হার্দিক বলেন, “আমাদের হয়ে জনি তাঁর অভিষেক ম্যাচেই  যেভাবে শুরু করেছিল এবং রোহিত যেভাবে ব্যাট করেছিলতা দেখতে দারুন লেগেছে। ওরা দারুণ ভিত তৈরি করে দিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে এই সমস্ত পার্থক্য সাহায্য করে। সেই সঙ্গে মুম্বই অধিনায়ক বলেন, ম্যাচের যেকোনও পর্যায়েই জসপ্রীত বুমরাহর মতো একজন মাস্টারক্লাস ফাস্ট বোলারের উপস্থিতি মানেই বিলাসিতা। যখনই মনে হবে খেলাটা অনেক দূর এগোচ্ছেতখনই বুমরাহকে বল করতে ডাকো। এটা মুম্বইয়ের বাড়ির দামের মতো। বুমরাহ এতটাই মূল্যবান! আমার শুধু ওকে বলটা দিতে হবে।

হার্দিকে বলেন, “ব্যাট করার সময় আমি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ভাবছিলাম যে শেষ পর্যন্ত আমরা কি কিছু অতিরিক্ত রান করতে পারিকারণ আমার কাছে বোলার ছিল কিন্তু তাদের বাঁচানোর জন্য কিছু অতিরিক্ত রান করতে চেয়েছিলাম।

পান্ডিয়া বলেছেন, ১৮তম ওভারে বুমরাহকে বল দেওয়া হয়। কারণ ওই ওভারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই ওভারে বুমরাহ রান এবং বলের মধ্যে পার্থক্য বাড়িয়ে দেয়। 

১ জুন পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ার ২-এর প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে হার্দিক বলেন, "এই ম্যাচ থেকে বেরিয়ে এসে নতুন লক্ষ্যে নিজেদের তৈরি করা গুরুত্বপূর্ণ হবে।" 


```