Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

হরভজনের বায়োপিক, কে অভিনয় করবেন? প্রিয় অভিনেতার নাম প্রস্তাব করলেন ভাজ্জি নিজেই

নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। 

হরভজনের বায়োপিক, কে অভিনয় করবেন? প্রিয় অভিনেতার নাম প্রস্তাব করলেন ভাজ্জি নিজেই

হরভজন সিং

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 20:15

দ্য ওয়াল ব্যুরো: নতুন টক শো ‘হুজ দ্য বস?’-এর ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। এই শো-তে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, বিশেষত তাঁদের দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক অভিজ্ঞতা উঠে আসবে আলোচনার কেন্দ্রে। হরভজন-গীতা এই শো'র সঞ্চালকও।

জিওসিনেমায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবং শোয়ের প্রোমোশন চলাকালীন একটি সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, যদি তাঁর জীবনের উপর কখনও বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি ভিকি কৌশলকেই নিজের চরিত্রে দেখতে চান।

জুম ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, “ভিকি অসাধারণ অভিনেতা। সে ডোবা (Doaba) অঞ্চল থেকে এসেছে, আমিও সেখান থেকেই। দুজনেই পঞ্জাবি, তাই উচ্চারণের দিক থেকেও মিল রয়েছে। দেখতে সে আমার চেয়েও সুন্দর, তবে সেটা তো মেকআপ সামলে নেবে। অভিনয়ে দক্ষ— তাই আমার চরিত্রটা ভালভাবেই ফুটিয়ে তুলতে পারবে।”

গীতা বসরাও ভিকিকে সঠিক পছন্দ বলে মনে করেন। তিনি বলেন, “ভিকি এখনকার সেরা অভিনেতাদের একজন। ও লম্বা, চেহারার দিক থেকেও ভাজ্জির সঙ্গে মিল রয়েছে। সেই সঙ্গে ও পাঞ্জাবি— ফলে পর্দায় হরভজনের চরিত্র ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত।”

নতুন এই শো প্রসঙ্গে নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে হরভজন-গীতা লিখেছেন, “মাঠে আর পর্দায় বহু ভূমিকা পালন করেছি আমরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, স্বামী-স্ত্রীর। এবার আমরা স্ক্রিনে আনব প্রেম, খুনসুটি আর বাস্তব জীবনের উথালপাথাল। ‘হুজ দ্য বস?’ এমন এক টক শো, যেখানে প্রতিটি ঘরের ভেতরের বস-তত্ত্ব উঠে আসবে, কখনও এক জন, কখনও হয়তো দু’জন।”
 


```