Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'হেরা ফেরি' বিতর্কে জল্পনা বাড়ালেন সুনীল, জন্মদিনের শুভেচ্ছা জানালেন পরেশকে, লিখলেন...

‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের হঠাৎ সরে দাঁড়ানোর খবরে বিস্মিত সুনীল শেট্টি। তবে সেই পরিস্থিতির মাঝেই সহকর্মীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানালেন অভিনেতা।

'হেরা ফেরি' বিতর্কে জল্পনা বাড়ালেন সুনীল, জন্মদিনের শুভেচ্ছা জানালেন পরেশকে, লিখলেন...

সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের হঠাৎ সরে দাঁড়ানোর খবরে বিস্মিত সুনীল শেট্টি। তবে সেই পরিস্থিতির মাঝেই সহকর্মীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানালেন অভিনেতা। শুক্রবার ‘X’ হ্যান্ডেলে একটি পুরনো ছবি শেয়ার করে পরেশ রাওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

সুনীল শেট্টি লেখেন, “যাঁর মধ্যে মেধা ও অভিজ্ঞতা, দু'টোই বিদ্যমান, এবং যিনি আরও বেশি অসাধারণ একজন মানুষ— সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালবাসা ও শ্রদ্ধা রইল, পরেশজি। @SirPareshRawal”

এই শুভেচ্ছা বার্তা আসে এমন এক সময়ে, যখন ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের প্রস্থানে জল্পনার ঝড় বইছে। শোনা যাচ্ছিল, চিত্রনাট্য সংক্রান্ত মতানৈক্যের কারণে ছবিটি ছেড়ে দেন অভিনেতা। তবে পরে নিজেই এক্স-এ পোস্ট করে তিনি জানান, “আমি স্পষ্ট করতে চাই যে ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনও সৃজনশীল মতভেদ নেই। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালবাসা ও আস্থা রয়েছে।”

এরপরই অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠায়। এই প্রসঙ্গেই The Lallantop-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দেন সুনীল শেট্টি। তিনি বলেন, “এটা একেবারে শকিং! আমরা তো কিছুদিন আগেই ‘হেরা ফেরি ৩’-এর প্রোমো শুট করলাম। মনে হচ্ছিল পুরনো দিনগুলো ফিরে এসেছে। আমি, অক্ষয় আর পরেশজি— আমাদের বোঝাপড়া, রিদম, সবকিছুই আগের মতোই ছিল। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না।”

সুনীল আরও জানান, এই খবর তিনিও প্রথমে সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছেন। “আমি এখনও ওঁর (পরেশ রাওয়াল) সঙ্গে কথা বলিনি, কারণ আমি মুম্বইয়ের বাইরে ছিলাম। ২৩ তারিখের পরে ওঁর সঙ্গে দেখা করে বোঝার চেষ্টা করব কী হয়েছে। সবকিছু তো ঠিকঠাকই চলছিল,” বলেন তিনি।

চলচ্চিত্রটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুনীল বলেন, “আসুন সত্যি কথা বলি— রাজুর চরিত্রে অক্ষয়, শ্যামের চরিত্রে আমি, আর বাবু ভাইয়ার চরিত্রে পরেশজি ছাড়া ‘হেরা ফেরি’ কখনও পূর্ণ হতে পারে না। পরেশজি ছাড়া সিনেমার যেন কোনও মূল্যই নেই।”


```