Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঋতুপর্ণা-দেবশ্রীর সঙ্গে ‘মধুর’ সম্পর্ক ছিল না শতাব্দীর! পরিস্থিতি বদল কি ঘটেছে?

এতগুলো বছর পরে বড় পর্দায় ফেরা অভিনেত্রীর। সময়ের নিয়মে বদল ঘটেছে। সম্পর্কের সমীকরণ কি বদলেছে তাঁর? পুরনো অনেক জটিল-কুটিল সম্পর্কের অঙ্ক কি মিলে গিয়েছে? যদি শতাব্দী রায়কে নিয়ে গুগল সার্চ করা হয়, দুই অভিনেত্রীর সঙ্গে এক মনোমালিন্যর খবর উঠে আসে। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। সে ঘটনাও বেশ পুরনো... 

ঋতুপর্ণা-দেবশ্রীর সঙ্গে ‘মধুর’ সম্পর্ক ছিল না শতাব্দীর! পরিস্থিতি বদল কি ঘটেছে?

ঋতু-শতাব্দী-দেবশ্রী

শেষ আপডেট: 30 May 2025 13:18

শুভঙ্কর চক্রবর্তী


মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি, বাংলা ছবির কালজয়ী সংলাপ। সিনেমার নামটা মনে আছে? হ্যাঁ! ঠিক ধরেছেন, তপন সিনহার আতঙ্ক। আতঙ্কে যাঁর সিনে দুনিয়ায় অভিষেক, এবার কি ভূত হয়ে আতঙ্ক ছড়াতেই তিনি বড়পর্দায় ফিরছেন? বাৎসরিক আড্ডায়, আজ এক শতাব্দী গল্পেই তাঁর উত্তর খুঁজি বরং! 


সাদা-কালো শাড়িতে যখন খানিক দূরে বসে বাংলা ছবির অন্যতম সেলিব্রেটেড নায়িকা শতাব্দী রায়। কিন্তু এখন কি তিনি নায়িকা কম। রাজনীতিক বেশি? তাই তো না হলে কেন বারবার বলা হচ্ছে মৈনাক ভৌমিকের ‘বাৎসরিক’ ছবিতে তাঁর কামব্যাক? প্রথম প্রশ্ন ছিল, অভিনেত্রীর কাছে ‘আতঙ্ক’র মতো ছবিতে ভয়কে চ্যালেঞ্জ করেছিলেন, এখন রাজনীতিতে কী আপনাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে? খানিক চুপ করলেন, বেশ ভাবলেন তারপর বললেন, ‘রাজনৈতিক আতঙ্ক ঠিক কোন অর্থে? যদি মানুষের সব কাজ করতে পারব কি না, যে বিশ্বাস ওঁরা রেখেছে, সেই কথাগুলো সব রাখতে পারব কি না, ওঁরা আমাকে ভুল বুঝবে না তো, এইগুলো কাজ করে, তা আতঙ্কের জায়গা! যে বিশ্বাস নিয়ে এসছি, যে ভালবাসা নিয়ে ওঁরা আমার কাছে এসেছে, তা যেন নষ্ট না হয়’

 
 

এতগুলো বছর পরে বড় পর্দায় ফেরা অভিনেত্রীর। সময়ের নিয়মে বদল ঘটেছে। সম্পর্কের সমীকরণ কি বদলেছে তাঁর? পুরনো অনেক জটিল-কুটিল সম্পর্কের অঙ্ক কি মিলে গিয়েছে? যদি শতাব্দী রায়কে নিয়ে গুগল সার্চ করা হয়, দুই অভিনেত্রীর সঙ্গে এক মনোমালিন্যর খবর উঠে আসে। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। সে ঘটনাও বেশ পুরনো... প্রশ্ন ছিল এখন সেই দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কগুলো কি খানিক সরল হয়েছে? প্রশ্ন শুনে বেশিক্ষণ সময় নিলেন না অভিনেত্রী। একেবারে সোজাসাপটাভাবে এল উত্তর, ‘ঋতুর সঙ্গে কোনওদিনই সম্পর্ক খারাপ ছিল না। আমার এক ছবির পোস্টারে ওঁর ছবিটা ছোট ছিল, সে নিয়ে একটু সমস্যা হয়েছিল। সেটাও অনেক বছর। কিন্তু সেটা বড় আকার ধারণ করেনি। আমাদের কোনওদিনই সম্পর্ক খারাপ হয়নি। কোনওদিন মনোমালিন্য হয়নি।’ এরপর প্রসঙ্গে উঠে আসে আরেক ‘সুপারস্টার অভিনেত্রী’ দেবশ্রী রায়। 


শতাব্দী বললেন, ‘দেবশ্রীর সঙ্গে যখন কাজ করেছিলাম, একেবারে শুরু দিকে। আমি যখন প্রথম সিনেমায় এসেছিলাম। তখন ও সুপারস্টার! তখন একটা পর্যায়ে সবার ধারণা ছিল, কে বড় সুপারস্টার? শতাব্দী না দেবশ্রী? শতাব্দীর সুপারস্টার ছিলই। যাই সুপারস্টার হোক না কেন আমাদের সম্পর্ক ভালো ছিল না। আমাদের কখনওই কথা হতো না। কাজও এক সঙ্গে করতাম না। এক দুটো ছবিতে কাজ করেছি, কিন্তু খুব কেয়ারফুলি। কেউ মাঝখান থেকে দাঁড়িয়ে কাজটা করিয়েছে।’


এখন কি সেই পরিস্থিতি বদলেছে? একগাল হেসে শতাব্দী বললেন, ‘এখন একে অপরকে টুক করে ফোন করি। এখন দারুন বন্ধুত্ব। এখন আমাদের প্রায় রোজ কথা হয়। কোন মজার ঘটনা ঘটলে ওকে বলি, ওর কোনও কিছু খারাপ লাগলে, আমাকে বলে। কখনও দেখা হলে, দারুণ কথা হয়। আমার এখন আমার মনে হয় যদি এই ম্যাচুরিটি থাকতো সে সময়ে, এই বিচ্ছেদ হতোই না। আসলে তখন বয়স কমের জন্য এটা হয়েছিল। সেই ছেলেমানুষটা এখন আর নেই। এখন আর কম্পিটিশনও নেই।’
 


```