Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘বেগনি রঙের আলো’– এক মা-মেয়ের না বলা আবেগের গল্প...

‘বেগনি রঙের আলো’—একটা সম্পর্কের গল্প, একটা অনুভবের গল্প, একটা ফিরে যাওয়ার গল্প। মা আর মেয়ের মধ্যে লুকিয়ে থাকা সেই না বলা কথাগুলোর গল্প, যেগুলো সময়ের সাথে সাথে জমে ওঠে বুকের ভেতর।

‘বেগনি রঙের আলো’– এক মা-মেয়ের না বলা আবেগের গল্প...

‘বেগনি রঙের আলো’

শেষ আপডেট: 29 May 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: ‘বেগনি রঙের আলো’—একটা সম্পর্কের গল্প, একটা অনুভবের গল্প, একটা ফিরে যাওয়ার গল্প। মা আর মেয়ের মধ্যে লুকিয়ে থাকা সেই না বলা কথাগুলোর গল্প, যেগুলো সময়ের সাথে সাথে জমে ওঠে বুকের ভেতর।


ছোটবেলার সব স্মৃতি আঁকড়ে ধরে বড় হয়ে ওঠা এক মা, আর তার একমাত্র ভরসা—তার ছোট্ট মেয়ে। কিন্তু প্রশ্ন একটাই—শেষমেশ মেয়েটা কি চিনতে পারবে তাঁর মায়ের সেই হারিয়ে যাওয়া শৈশবটাকে? পাশের লোকরা তো চেনেনি, চেনার চেষ্টাও করেনি। এখন শুধু সন্তানই তার শেষ আশ্রয়। এই টানাপড়েন, ভালোবাসা, বোঝাপড়ার মেলবন্ধন নিয়েই গড়ে উঠেছে এই সিনেমা—‘বেগনি রঙের আলো’।


পরিচালক মানসী সিনহার পরিচালনায় এই ছবির প্রযোজনার দায়িত্বে ‘পথচলতি গল্প’ প্রোডাকশন হাউস। প্রযোজনার দায়িত্বে রয়েছেন পৌলমী রায় ও বিশ্বরূপ চক্রবর্তী। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ, বিশ্বরূপ চক্রবর্তী, শুভম রায়, অঙ্কিতা ব্রহ্ম, অলোক সান্যাল, পূর্ণিমা গায়েন এবং ঊষসী চক্রবর্তী (শিশুশিল্পী)।

<em>বিশ্বরূপ চক্রবর্তী ও সোহিনী সরকার</em>


প্রযোজক ও অভিনেতা হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ করছেন বিশ্বরূপ চক্রবর্তী। তার কথায়, ‘আমার প্রথম প্রযোজনা এবং প্রথম অভিনীত ছবি। মানসী সিনহা’র মতো একজন পরিচালক ও সোহিনী সরকার, অর্পিতা ঘোষ, চন্দন সেনের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ। আশা করি আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সফলতা পাবে।’ 


ছবির সহ প্রযোজক পৌলমী রায় বলেন, ‘এই সিনেমা আমার প্রযোজক হিসেবে প্রথম কাজ। মানসীদি এবং গোটা টিমের সঙ্গে কাজ করা এক দারুণ অভিজ্ঞতা। আমরা সবাই মিলে খুব মন দিয়ে কাজ করছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক মানসী সিনহা


অভিনেত্রী টলিউডের প্রথম সারির অভিনেত্রীর পরিচিত মুখ সোহিনী সরকারে, বললেন, ‘মিষ্টুদি’র (মানসী সিনহা) সঙ্গে কাজ করার কথা অনেকদিন ধরেই ছিল। এবার অবশেষে সেটা হচ্ছে। ‘বেগনি রঙের আলো’ নামটা শুনেই ভালো লেগে যায়। নামের মধ্যে যেমন একধরনের সহজ সরলতা আছে, গল্পটাও তেমনই। আর সেই সারল্য আমার মন ছুঁয়েছে।’

অর্পিতা ঘোষ


পরিচালক মানসী সিনহার চোখে এই সিনেমা শুধুই একটি গল্প নয়, বরং এক গভীর অভিজ্ঞতা। তিনি বলেন, ‘নতুন প্রযোজনা সংস্থা ও নতুন শিল্পীদের সঙ্গে কাজ করাটা সবসময়ই একটা চ্যালেঞ্জ এবং আনন্দের। ‘পথচলতি গল্প’-এর সঙ্গে কাজ করাটা দারুণ একটা অভিজ্ঞতা। গল্পটা এক মায়ের, যে নিজের ছোটবেলাকে সবচেয়ে সুন্দর সময় মনে করে। সেই সময়টা সে কি তার মেয়ের মাধ্যমে ফিরে পাবে? মেয়ে কি বুঝবে তার মায়ের সেই আবেগ? এই জার্নিটাই তুলে ধরা হয়েছে ‘বেগনি রঙের আলো’তে।’
 

সিনেমার সংগীত পরিচালনায় রয়েছেন প্রাঞ্জল, সম্পাদনায় সুজয়, চিত্রগ্রহণে সৌভিক। সব মিলিয়ে নতুনদের সঙ্গে অভিজ্ঞদের এক দারুণ মেলবন্ধন। এক মায়ের শৈশব, এক মেয়ের বোঝাপড়া, আর এক হৃদয়ছোঁয়া গল্প—‘বেগনি রঙের আলো’। 
 


```