বলিউডের জনপ্রিয় পরিচালক রাজ মেহতা, ‘গুড নিউজ’ এবং ‘যুগ যুগ জিও’র মতো হিট সিনেমা করেছেন। এবার এক নতুন রোমান্টিক-অ্যাকশন ড্রামা নিয়ে তৈরি। সিনেমার নাম ‘লগ যা গলে’, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অ্যাকশন হিরো টাইগার শ্রফ এবং গ্ল্যামারাস কুইন জাহ্নবী কাপুর। ছবির প্রযোজনায় করণ জোহর।

টাইগার-জাহ্নবী-করণ
শেষ আপডেট: 29 May 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিচালক রাজ মেহতা, ‘গুড নিউজ’ এবং ‘যুগ যুগ জিও’র মতো হিট সিনেমা করেছেন। এবার এক নতুন রোমান্টিক-অ্যাকশন ড্রামা নিয়ে তৈরি। সিনেমার নাম ‘লগ যা গলে’, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অ্যাকশন হিরো টাইগার শ্রফ এবং গ্ল্যামারাস কুইন জাহ্নবী কাপুর। ছবির প্রযোজনায় করণ জোহর।
'লগ যা গলে' একটি প্রতিশোধ ও প্রেমের গল্প। যেখানে প্রেম এবং অ্যাকশন একসঙ্গে মিলে মিশে যাবে। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে, যা অভিনেতা-অভিনেত্রীর বর্তমান কাজের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হয়েছে। টাইগার শ্রফ বর্তমানে 'বাঘি-৪' নিয়ে ব্যস্ত, এবং জাহ্নবী কাপুর 'সানি সংস্কারী কি তুলসি কুমারী' এবং 'পরম সুন্দরী' ছবির কাজ শেষ করছেন।
এই ছবিতে টাইগার শ্রফকে একেবারে নতুন অ্যাকশনপ্যাকড দৃশ্যে পরিকল্পনা করা হয়েছে, যা দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে। ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে ‘লগ যা গলে’। 'লগ যা গলে' ইতিমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে এখনই গুঞ্জন সৃষ্টি করেছে। দর্শকদের একাংশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক নতুন রোমান্টিক-অ্যাকশন ফিল্মের জন্য।
অন্যদিকে ছবির কাস্টিং নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে। সমাজ মাধ্যমে এক নেটিজেন লেখেন ‘এই পর্যায়ে এসে মনে হচ্ছে, এরা ইচ্ছে করেই দর্শকদের জ্বালানোর জন্য সিনেমা বানাচ্ছে।” আরেকজন যোগ করেন, ‘ও নিজেই কি এইসব নিয়ে বিরক্ত না? ওই একই ধরণের লোকজনকে কাস্ট করে করে?’
একটি মন্তব্যে বলা হয়েছে, ‘ভিলেন হবে কোনও প্রতিভাবান লোক, টাইগারকে দিয়ে অ্যাকশন করাবে, জাহ্নবীকে দিয়ে নাচ, ব্যস হয়ে গেল সিনেমা।’ আরেকজন বললেন, “আদার পুনাওয়ালার টাকা নষ্ট হচ্ছে’, ‘ও চাইলে যাকে খুশি কাস্ট করুক, কিন্তু যদি ‘লগ যা গলে’গানটার রিমেক করে, তাহলে যুদ্ধ ঘোষণা করব!’ শুধু তাই নয়, করণ জোহরকে ইঙ্গিত করেও এক নেটিজেনের মন্তব্য, ‘অনেকদিন ধরেই নিচের দিকে যাচ্ছে সব কিছু। মাঝে মাঝে ভাবি, শাহরুখ খানের কাছ থেকে সরে আসা ওর ঠিক সিদ্ধান্ত ছিল কি না।’