Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আরিয়ান-শাহরুখের ‘ক্রেজি কেমিস্ট্রি’! উচ্ছ্বসিত প্রশংসা অবিনাশ গোওয়ারিকরের

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অভিনয়ের মাধ্যমে নয়, শুরুটা করছেন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে। হ্যাঁ, আরিয়ানের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*, আর এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনায় ঘি ঢাললেন খ্যাতনামা সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোওয়ারিকর।

আরিয়ান-শাহরুখের ‘ক্রেজি কেমিস্ট্রি’! উচ্ছ্বসিত প্রশংসা অবিনাশ গোওয়ারিকরের

শাহরুখ-আরিয়ান ও অবিনাশ

শেষ আপডেট: 28 May 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অভিনয়ের মাধ্যমে নয়, শুরুটা করছেন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে। হ্যাঁ, আরিয়ানের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood*, আর এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনায় ঘি ঢাললেন খ্যাতনামা সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোওয়ারিকর।


অবিশ্বাস্য সিরিজ, বললেন অবিনাশ


সম্প্রতি এক সাক্ষাৎকারে অবিনাশ জানান, ‘আমি ভাগ্যবান যে সিরিজটির কিছু অংশ আগেভাগে দেখতে পেয়েছি। ও যেটা বানিয়েছে, এক কথায় ‘অবিশ্বাস্য’। আরিয়ান খুবই কুল, ট্যালেন্টেড। আর শাহরুখের সঙ্গে ওর সম্পর্কটা যেন অন্যরকম—একদম ম্যাজিক্যাল।’ তিনি আরও বলেন, ‘শাহরুখ আর আরিয়ানের মধ্যে একটা পাগলাটে কেমিস্ট্রি আছে। সাধারণত মায়ের সঙ্গে ছেলে বা বাবার সঙ্গে মেয়ে—এই ধরণের ছবি বেশি দেখা যায়। কিন্তু ওদের দু’জনের মধ্যে যেভাবে আত্মবিশ্বাস আর স্টাইল ফুটে ওঠে, সেটা দারুণ। এই ফটোশুটটা হয়েছিল মান্নাতে গৌরীর কফি টেবিল বইয়ের জন্য। অনেকগুলো কম্বিনেশন ফোটো তোলা হয়েছিল, আর ওদের কেমিস্ট্রি ছিল নজরকাড়া।’


নেটফ্লিক্সও মুগ্ধ


এর আগেই নেটফ্লিক্স-এর সিইও টেড সারানডোজ সিরিজটিকে ‘ভীষণ মজাদার’ বলে প্রশংসা করেছেন। আবার সইফ আলি খান এটিকে বলেছেন ‘ফ্যান্টাস্টিক’। মজার ব্যাপার, সইফের দুই সন্তান সারা ও ইব্রাহিম এই সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল এই প্রজেক্টকে বর্ণনা করেছেন ‘ভীষণ আনন্দের ও আবেগঘন যাত্রা’ হিসেবে।

 


আরও কিছুদিনের অপেক্ষা


সুহানা যখন বড়পর্দায় পা রেখেছেন, তখন আরিয়ান শুরু করছেন নতুন পথ ধরে—পরিচালনায়। আর প্রথম কাজেই বলিউডে বাজতে শুরু করেছে প্রশংসার ঢোল। এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অসাধারণ ওয়েব সিরিজের মুক্তির। বলে রাখা ভালো, বলিউডের ব্যা*ডস শুধুই একটি সিরিজ নয়, এটি হতে চলেছে খান পরিবারের নতুন অধ্যায়ের সূচনা।


```