Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'কেবিনে একা ছিলাম, হঠাৎ চুমু খেতে আসে পরিচালক...' সুরভিনের তোলপাড় করা অভিযোগ

ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী সুরভিন চাওলা অভিনীত কোর্টরুম ড্রামা ‘ক্রিমিনাল জাস্টিস ৪’।

'কেবিনে একা ছিলাম, হঠাৎ চুমু খেতে আসে পরিচালক...' সুরভিনের তোলপাড় করা অভিযোগ

সুরভিন চাওলা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী সুরভিন চাওলা অভিনীত কোর্টরুম ড্রামা ‘ক্রিমিনাল জাস্টিস ৪’। ওয়েব সিরিজের প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তাঁর শৈশবের শ্লীলতাহানির ঘটনা ও কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।

একটি সাক্ষাৎকারে সুরভিন জানান, নবম শ্রেণিতে পড়াকালীন সময়েই তিনি যৌন হেনস্থার শিকার হন। জানান, “আমি বাড়ির বাইরে খেলছিলাম, তখন এক ব্যক্তি সাইকেলে করে এসে আমাকে ডাকেন। আমি এগিয়ে যেতেই দেখি, তিনি তাঁর প্যান্ট থেকে কিছু একটা বের করে সাইকেলে বসেই হস্তমৈথুন করতে থাকেন। আমি ভয় পেয়ে সোজা দৌড়ে বাড়ি ফিরে আসি।” সুরভিন বলেন, সে সময় তিনি ঠিক বুঝতে না পারলেও বিষয়টি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই ধরনের অভিজ্ঞতা একজন কিশোরীর মনে ভয় ও বিভ্রান্তির জন্ম দেয় বলে জানান অভিনেত্রী।

শুধু শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতাই নয়, বলিউডে পা রাখার পর কাস্টিং কাউচের শিকার হওয়ার কথাও জানিয়েছেন সুরভিন। জানান, মুম্বইয়ের ভেরা দেশাই রোডে এক পরিচালকের সঙ্গে বৈঠকে গিয়ে তিনি যৌন হেনস্থার মুখে পড়েন। তাঁর কথায়, “সেই পরিচালক আমার সঙ্গে অপেশাদারভাবে কথা বলছিলেন। এমনকী, আমি বিবাহিত বলেও জানাই। মিটিং শেষ হওয়ার পর, গেট অবধি এগিয়ে দিতে এসে তিনি হঠাৎই আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসি।”

এই অভিজ্ঞতার প্রসঙ্গে সুরভিন বলেন, “অনেকে ভাবে, কাজ পাওয়ার জন্য মেয়েরা সব কিছু মেনে নেয়। এটা পুরোপুরি ভুল ধারণা। এখন সময় এসেছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খোলার।” তিনি আরও বলেন, মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে, এবং অপরাধী যত বড়ই নামধারী হোক না কেন, তার মুখোশ খুলে দেওয়া উচিত।
 


```