আমি কাউন্টি ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছি। সত্যি বলতে, এখান থেকে আমার খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। এর ফলে আমার ব্যাটিং কৌশল এবং মৌলিক দিকগুলি বহুগুণ উন্নত হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম, ব্যাটিংয়ের ক্ষেত্রে 'মৌলিক বিষয়গুলি' সবচেয়ে গুরুত্বপূর্ণ।
_1.png.webp)
সাই সুদর্শন
শেষ আপডেট: 31 May 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত শুরু করেও এবার শেষ রক্ষা হয়নি গুজরাত টাইটান্সের (Gujrat Titans)। শুক্রবার রাতে তারা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে এলিমিনেটরে (Eliminator) হেরে গিয়ে এবারের মতো বিদায় নিয়েছে। তবে দল হারলেও এবার গুজরাতের কিছু ক্রিকেটার নিজেদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পেরেছেন।
গুজরাত ওপেনাক সাই সুদর্শন (Sai Sudarshan) বর্তমানে মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহক (Orange Cap)। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) পার্পল ক্যাপ (Purple Cap) ধরে রেখেছেন।
গুজরাত বিদায় নেওয়ার পর এবার তাদের বেশ কিছু ক্রিকেটার ব্যস্ত হয়ে পড়বেন ইংল্যান্ড সফর নিয়ে। ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং সুদর্শন ইংল্যান্ড সফরে যাবেন। ইংল্যান্ড (England) ২০ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (Test Series)।
ইংল্যান্ড সফরের আগে, সুদর্শন নিজের ব্যাটিং নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেন, কাউন্টি ক্রিকেটে (County Cricket) কয়েকটি ম্যাচ খেলার পর, তিনি নিশ্চিত হন যে, ব্যাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মৌলিক বিষয়গুলির উপর মনোযোগ দেওয়া। এই তরুণ ওপেনার বলেন, ইংল্যান্ডে তাঁর প্রথম টেস্ট সফরের আগে তিনি অনেক আত্মবিশ্বাস অর্জন করেছেন।
সুদর্শন আইপিএল ২০২৫-এ ৫৪.২১ গড়ে ৭৫৯ রান করেছেন। শুক্রবার রাতে এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তাঁর দল হেরে যাওয়ার পর এখন তাঁর মনোযোগ লাল বলের ক্রিকেটে চলে গিয়েছে। গত কয়েকটি মরশুমে সারের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটারের ৬ জুন নর্দাম্পটনে ভারত ‘এ’ এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু তিনি নিশ্চিত নন যে, সেটা সম্ভব হবে কি না। টেস্ট দল ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে।
সুদর্শন বলেছেন, “আমি কাউন্টি ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছি। সত্যি বলতে, এখান থেকে আমার খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। এর ফলে আমার ব্যাটিং কৌশল এবং মৌলিক দিকগুলি বহুগুণ উন্নত হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে, ব্যাটিংয়ের ক্ষেত্রে 'মৌলিক বিষয়গুলি' সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই, আমি মনে করি এটি আমাকে সাহায্য করবে এবং আমি যা শিখেছি তার প্রতি আরও মনোযোগ দেব। সিরিজের আগে আমি নিজেকে প্রস্তুত করা এবং সচেতনতা তৈরির উপর মনোযোগ দেব।”
পাশাপাশি গুজরাত টাইটান্সের এই তরুণ প্রতিভা স্বীকার করে নিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেট খেলছেন এবং সাদা বলে খেলার অভ্যাস থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসা কঠিন হবে। তবে সুদর্শন মনে করেন, প্রথম টেস্ট ম্যাচটি ২০ জুন থেকে শুরু হবে এবং ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাঁর হাতে যথেষ্ট সময় আছে।
সুদর্শন বললেন, “নিশ্চয়ই, দীর্ঘ তিন মাস ধরে সাদা বলের টুর্নামেন্টের পর ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আসতে বাধ্য। আমার মনে হয় 'মৌলিক বিষয়গুলিতে' আরও মনোযোগ দিতে হবে এবং লাল বলের ক্রিকেটে সেগুলি প্রয়োগ করতে কিছুটা সময় লাগবে। তবে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের প্রস্তুতির জন্য কিছুটা হলেও সময় পাচ্ছি।”
সুদর্শনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি কি ভারতের টি-টোয়েন্টি দলে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছেন? উত্তরে তিনি বলেন, “দেশের হয়ে খেলা সবার স্বপ্ন, তাই আমিও একই স্বপ্ন দেখতে চাই, কিন্তু এখনই আমি এটা নিয়ে ভাবছি না। কারণ একজন টি-টোয়েন্টি ব্যাটার হিসাবে আমাকে এখনও অনেক উন্নতি করতে হবে। যখনই সুযোগ পাব, আমি অবশ্যই দেশের জন্য আমার সেরাটা দিতে চাইব।”