Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: একই দিনে দুই লক্ষ্যভেদ, নয়া নজির রোহিতের

শুক্রবারের ম্যাচে এই মুম্বই ওপেনার আইপিএলে দ্বিতীয় ব্যাটার হিসাবে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর ওপরে শুধু রয়েছেন ‘দ্য ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অবশ্য তিনি তালিকার শীর্ষেই রয়েছেন। 

IPL 2025: একই দিনে দুই লক্ষ্যভেদ, নয়া নজির রোহিতের

রোহিত শর্মা

শেষ আপডেট: 31 May 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) মনোভাবটা হল, সমালোচনা করাটাই তো তোমাদের কাজ, তোমরা করে যাও। আমি আমার কাজ করে যাব। সেটাই তিনি দীর্ঘদিন ধরে করে চলেছেন অনায়াসে। আসলে তিনি বড় ম্যাচের প্লেয়ার। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, তাঁর ব্যাট কিন্তু কথা বলেছে।

মুম্বই ক্রিকেটে একটা আপ্তবাক্য আছে, দেখলে মনে হবে রোহিত আপাত নিরীহ, শান্ত স্বভাবের। কিন্তু বোলার নিধন শুরু করলে তিনি দক্ষযজ্ঞ শুরু করেন। শুক্রবার এলিমিনেটর ম্যাচেও সেটাই হল। রোহিত যে ভিত তৈরি করে দিয়ে গেলেন, তার উপরেই ইমারত গড়লেন হার্দিক, তিলকরা।  

গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এলিমিনেটর ম্যাচে রোহিত শর্মা দুটি নতুন নজির (2 Precedent) গড়েছেন। শুক্রবারের ম্যাচে এই মুম্বই ওপেনার আইপিএলে (IPL 2025) দ্বিতীয় ব্যাটার হিসাবে ৩০০ ছক্কার (300 Sixes) মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর ওপরে শুধু রয়েছেন দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইল। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অবশ্য তিনি তালিকার শীর্ষেই রয়েছেন। 

শুধু অবশ্য এই রেকর্ডটি করেই ক্ষান্ত হননি হিটম্যান। একই দিনে আরও একটি নজির গড়েছেন রোহিত শর্মা। মুম্বইয়ের প্রাক্তন এই অধিনায়ক এলিমিনেটর ম্যাচে ৫০ বলে ৮১ রান করার পথে আইপিএলে ৭০০০ রান (7000 Runs) পূর্ণ করেছেন। সর্বোচ্চ রানের এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তিনি এই মাইলফলক স্পর্শ করেন রশিদ খানের বলে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে দুর্দান্ত একটি সুইপ শট খেলে। 

আইপিএলে সর্বাধিক ছক্কার তালিকা

ক্রিস গেইল– ৩৫৭ ছক্কা (১৪১ ইনিংস)

রোহিত শর্মা– ৩০০ ছক্কা (২৬৬ ইনিংস)

বিরাট কোহলি– ২৯১ ছক্কা (২৫৮ ইনিংস)

এমএস ধোনি– ২৬৪ ছক্কা (২৪২ ইনিংস)

এবি ডি ভিলিয়ার্স– ২৫১ ছক্কা (১৭০ ইনিংস)

আইপিএলে সর্বাধিক স্কোরারদের তালিকা

বিরাট কোহলি– ৮৬১৮ রান (২৫৮ ইনিংস)

রোহিত শর্মা– ৭০০৩ রান (২৬৬ ইনিংস)

শিখর ধাওয়ান– ৬৭৬৯ রান (২২১ ইনিংস)

ডেভিড ওয়ার্নার– ৬৫৬৫ রান (১৮৪ ইনিংস)

সুরেশ রায়না– ৫৫২৮ রান (২০০ ইনিংস)


```