Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুধু নেইমার নন, বাদ রিয়ালের চার তারকাও! ব্রাজিলের দল ঘোষণায় বড় চমক অ্যান্সেলোত্তির

এদার মিলিতাওকে বাদ দেওয়ার কারণও স্পষ্ট—নয় মাস চোটের পর এখনও পর্যন্ত মাঠে খেলেছেন মাত্র ৯০ মিনিট। এন্দ্রিক রিহ্যাবিলিটেশনে। 

শুধু নেইমার নন, বাদ রিয়ালের চার তারকাও! ব্রাজিলের দল ঘোষণায় বড় চমক অ্যান্সেলোত্তির

অ্যান্সেলোত্তি ও নেইমার

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 August 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ বাছাই পর্বে নামছে ব্রাজিল। সোমবার ঘোষিত দলে একাধিক চমক। সবচেয়ে বড় খবর—নেইমার নেই। পাশাপাশি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদার মিলিতাও এবং এন্দ্রিককেও রাখেননি কোচ কার্লো অ্যান্সেলোত্তি। ফলে একঝাঁক তারকাহীন স্কোয়াড নিয়েই সেপ্টেম্বরে ময়দানে নামবে সেলেসাও।

রিও ডি জেনিরোয় সাংবাদিক বৈঠকে ইতালীয় ম্যানেজার জানালেন, নেইমার বাদ পড়েছেন ‘হালকা শারীরিক সমস্যার কারণে’। অন্যদিকে ভিনিসিয়াস এক ম্যাচের সাসপেনশনে। কিন্তু নিছক এই কারণেই ঝাড়াই-বাছাই? সূক্ষ্মতর কারণ অবশ্য চাপা থাকেনি। অ্যান্সেলোত্তির মন্তব্য, ‘যে ফুটবলারদের আমি এখনও ভালভাবে দেখিনি, তাঁদের সম্পর্কে জানাই আমার লক্ষ্য!’ তাই কি আগের স্কোয়াড থেকে নয়জনকে বাদ দিয়ে নতুনদের ডাক পাঠানো হয়েছে?

আসলে সত্যি বলতে ব্রাজিলের আর তেমন চাপ নেই। জুনেই প্যারাগুয়েকে হারিয়ে ছাব্বিশের বিশ্বকাপে জায়গা নিশ্চিত। ফলে শেষ দু’ম্যাচে অ্যান্সেলোত্তি সুযোগ দিচ্ছেন নতুন ফুটবলারদের। কারা কারা? ঘোষিত তালিকায় নবাগতদের মধ্যে আছেন ক্রুজেইরোর কাইও জর্জে—এখনকার ব্রাজিলিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা। ফিরছেন মিডফিল্ডার লুকাস পাকেতা, যিনি ক্রীড়া-বেটিং কেলেঙ্কারির তদন্তের জেরে এতদিন বাইরে ছিলেন।

কেন রিয়ালের তারকারা বাইরে? অ্যান্সেলোত্তি খোলসা করে বলেছেন, ‘ভিনিসিয়াস, রদ্রিগোকে আমি খুব ভালভাবেই চিনি। তাই এই মুহূর্তে ওদের না ডাকলেও সমস্যা নেই। নেইমারের চোট নতুন। ফিটনেস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। জাতীয় দলে শতভাগ সুস্থ না হলে জায়গা পাওয়া কঠিন। প্রতিটি জায়গায় প্রচণ্ড প্রতিযোগিতা। তাই কেউ পুরোপুরি ফিট না হলে অন্য কাউকে ডাকাই শ্রেয়!’

এদার মিলিতাওকে বাদ দেওয়ার কারণও স্পষ্ট—নয় মাস চোটের পর এখনও পর্যন্ত মাঠে খেলেছেন মাত্র ৯০ মিনিট। এন্দ্রিক রিহ্যাবিলিটেশনে। রদ্রিগো প্রসঙ্গে অ্যান্সেলোত্তি আলাদা করে বলেছেন, ‘ওর প্রতি আমার গভীর স্নেহ। কাল রিয়ালের হয়ে দারুণ খেলল। এটা দীর্ঘদিন বাদে ওর প্রথম ম্যাচ। এখনই জাতীয় দলে টেনে আনতে চাই না। প্রস্তুতির সময় দরকার।’ অর্থাৎ, হিসেব স্পষ্ট। বাদ পড়লেও কেউই পরিকল্পনার বাইরে নন। কোচের কাছে এটাই সঠিক সময় স্কোয়াডের গভীরতা যাচাই করার। সূচি ইতিমধ্যে প্রকাশিত। ৪ সেপ্টেম্বর মারাকানায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। পাঁচ দিন পর বলিভিয়ায়, ৪১০০ মিটার উঁচুতে, এল আল্তোর কঠিন পরিবেশে নামবে সেলেসাও।

ফলে স্পষ্টত অ্যান্সেলোত্তির ব্রাজিল এখন নিরীক্ষার মোডে। নেইমার-ভিনি-রদ্রিগো-মিলিতাও-এন্দ্রিকের মতো তারকারা বাইরে। জায়গা পাচ্ছেন নতুনরা। বিশ্বকাপের আগে দল গড়ার এই কৌশল কতটা ফলপ্রসূ হয়, তা বলবে সময়।


```