Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

Cristiano Ronaldo: চোটের কারণে দলের বাইরে রোনাল্ডো, বিশ্বকাপের গ্যারান্টি দিতে পারছেন না কোচও

ওবজেরভাদোর ইউটিউব চ্যানেলে মার্তিনেজকে প্রশ্ন করা হয়: রোনাল্ডো কি বিশ্বকাপের আগে ফিট হবেন? জবাব আসে, ‘কেউ সেই নিশ্চয়তা দিতে পারবে না। নিশ্চিত হলে এখনই ডাকতাম!’ 

Cristiano Ronaldo: চোটের কারণে দলের বাইরে রোনাল্ডো, বিশ্বকাপের গ্যারান্টি দিতে পারছেন না কোচও

রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 21:55

দ্য ওয়াল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এই মরসুমে সৌদি প্রো লিগে (Saudi Pro League) ২১ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে। আল-নাসের পয়েন্ট তালিকায় শীর্ষে। বিশ্বকাপ সামনে। ফর্মও তুঙ্গে। আর ঠিক তখনই হ্যামস্ট্রিং চোট। ফেব্রুয়ারির শেষ থেকে মাঠের বাইরে। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martinez) শুক্রবার মেক্সিকো ও আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচের দল ঘোষণা করলেন—সেখানে রোনাল্ডোর নাম নেই। যার জেরে ৪১ বছরের তারকার ছ’নম্বর বিশ্বকাপ খেলা নিয়ে এখন ঘোর সংশয়।

'নিশ্চয়তা কেউ দিতে পারে না'

ওবজেরভাদোর ইউটিউব চ্যানেলে মার্তিনেজকে প্রশ্ন করা হয়: রোনাল্ডো কি বিশ্বকাপের আগে ফিট হবেন? জবাব আসে, ‘কেউ সেই নিশ্চয়তা দিতে পারবে না। নিশ্চিত হলে এখনই ডাকতাম!’ তবে আশা যে ফুরোয়নি, সে কথাও বললেন। জানালেন, চোট ছোটখাট—এক থেকে দুই সপ্তাহের মধ্যে মাঠে ফেরার জোরালো সম্ভাবনা। বিশ্বকাপে রোনাল্ডোর অংশগ্রহণে 'ঝুঁকি নেই'—এখন অন্তত এমনটাই বক্তব্য পর্তুগাল কোচের।  সঙ্গে যোগ করলেন, ‘ফুটবল কন্টাক্ট স্পোর্ট। চোট লাগবেই। আল-নাসরেও এখনও খেলা বাকি। সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়!’

মার্তিনেজ ২০১৪ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানিয়েছেন, তখন বেলজিয়ামের কোচ হিসেবে কোনও এক খেলোয়াড় তিন নম্বর ম্যাচের আগে ফিট হয়েছিলেন। সেই অভিজ্ঞতা হয়তো এবারও কাজে লাগবে—ইঙ্গিত এমনই।

উল্লেখ্য, রোনাল্ডো ও তাঁর পরিবার চোটের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অঞ্চলের সংঘাতের কারণেও সৌদি আরব ছেড়ে এই মুহূর্তে মাদ্রিদে।

২০১৪-র দু:স্বপ্ন যেন না আসে!

রোনাল্ডোর ২০১৪ বিশ্বকাপে হাঁটুর চোট ছিল। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল, পর্তুগালের শেষ ষোলোতে বিদায়। স্মৃতি সঙ্গত কারণে ফিরে ফিরে আসছে। যদিও মার্তিনেজ আশাবাদী। বললেন, ‘আমার দায়িত্ব সেরা পরিবেশ তৈরি করা। প্রতিটা খেলোয়াড় যেন পর্তুগালের হয়ে খেলার আনন্দ পান!’ এই প্রীতি ম্যাচের দলে সিআরসেভেন না থাকলেও কোচ স্পষ্ট করলেন—বিশ্বকাপে সেন্টার ফরোয়ার্ড পজিশন রোনাল্ডো ও গোঞ্জালো রামোসের জন্যই বরাদ্দ!

উল্লেখ্য, ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। পর্তুগাল গ্রুপ কে-তে—কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। চতুর্থ দল প্লে-অফ থেকে আসবে। ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকো ও ৩১ মার্চ আটলান্টায় আমেরিকার বিরুদ্ধে লড়াই। মার্তিনেজ জানালেন, এটা শেষ পরীক্ষা—বিশ্বকাপ দলে থাকতে হলে এখানেই প্রমাণ করতে হবে।


```