Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকলে মোটা জরিমানা, নিষেধাজ্ঞা! ইংল্যান্ডে নতুন আইন চালু হচ্ছে আজই

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড একসঙ্গে ইউরো ২০২৮-এর আয়োজক। সেই মঞ্চে যাতে ২০২১-এর মতো পরিস্থিতি না হয়, তার জন্যই এই আগাম প্রস্তুতি।

বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকলে মোটা জরিমানা, নিষেধাজ্ঞা! ইংল্যান্ডে নতুন আইন চালু হচ্ছে আজই

ইউরো ২০২১

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 11:59

দ্য ওয়াল ব্যুরো: টিকিট নেই, তবু ম্যাচ দেখার শখ? এবার সেই সাধ মেটাতে গেলে পকেটে টান পড়বে—হাজার পাউন্ড জরিমানা ও পাঁচ বছরের স্টেডিয়াম নিষেধাজ্ঞা! ইংল্যান্ড ও ওয়েলসে এই মর্মেই নতুন আইন চালু হচ্ছে রবিবার থেকে—সেদিনই ওয়েম্বলিতে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে কারাবাও কাপ ফাইনাল। মানে প্রথম পরীক্ষাটা সরাসরি ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ দিয়েই ঝালিয়ে চাইছে এফএ (FA)।

কী বলছে নতুন আইন?

ইংল্যান্ডে এতদিন টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢুকলে শুধু বের করে দেওয়া হত। আর কোনও শাস্তি ছিল না। নতুন আইন সেটা বদলে দিল। এখন থেকে টিকিট ছাড়া মাঠে ঢোকা সরাসরি অপরাধ। নিয়ম ভাঙলে এক হাজার পাউন্ড জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত ফুটবল ব্যানিং অর্ডার—অর্থাৎ, কোনও ম্যাচেই ময়দানে ঢোকা যাবে না।

পাশাপাশি নকল টিকিট, ভুয়া পরিচয়পত্র বা স্টাফ সেজে ঢোকার চেষ্টা করলেও এই একই আইন প্রযোজ্য। ‘টেইলগেটিং’ নামে একটা চতুর পদ্ধতি ইংল্যান্ডে প্রচলিত ছিল। সহজ করে বললে, টিকিটধারী দর্শকের পিছনে ঘেঁষে ঢুকে পড়া। সেটাও এখন থেকে দণ্ডনীয় অপরাধ।

ওয়েম্বলির বিপর্যয়ের পরই এই সিদ্ধান্ত

২০২১ সালের জুলাই মাস। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল—ইংল্যান্ড বনাম ইতালি (England vs Italy Euro 2020 Final)। ওয়েম্বলিতে সেদিন যা হয়েছিল, তা এখনও মনে আছে অনেকের। প্রায় দু’হাজার দর্শক টিকিট ছাড়াই জোর করে ঢুকে পড়েছিলেন মাঠে। ১৭ জায়গায় প্রতিবন্ধী প্রবেশদ্বার ও জরুরি অগ্নিনির্বাপণ দরজা ভেঙে ফেলা হয়েছিল। ব্যারোনেস লুইজ কেসির নেতৃত্বে এফএ-কমিশনড তদন্ত রিপোর্ট জানায়—এই বিশৃঙ্খলায় কয়েকশো দর্শকের মৃত্যু পর্যন্ত হতে পারত!

ইতালি পেনাল্টিতে জিতে সেবার ইউরোপ-সেরার তাজ পরে, আর বিপর্যয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়েই তৈরি হয় ‘আনঅথরাইজড এন্ট্রি টু ফুটবল ম্যাচেস অ্যাক্ট’।

পুলিশ কী বলছে?

পুলিশিং মন্ত্রী সারাহ জোনসের কথায়, ‘ফুটবল-ভক্তরা নিরাপদে খেলা উপভোগ করতে পারবেন—সেটা নিশ্চিত করতে পুলিশকে এখন প্রয়োজনীয় হাতিয়ার দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে ওয়েম্বলিতে যে বিশৃঙ্খলা হয়েছিল, তার পুনরাবৃত্তি আর কখনও হতে দেওয়া যাবে না!’

উল্লেখ্য, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড একসঙ্গে ইউরো ২০২৮-এর (Euro 2028) আয়োজক। সেই মঞ্চে যাতে ২০২১-এর মতো পরিস্থিতি না হয়, তার জন্যই এই আগাম প্রস্তুতি।


```