Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

FA Cup Quarter-Final Draw: ম্যান সিটি বনাম লিভারপুল, চেলসির সামনে তৃতীয় ডিভিশনের ক্লাব

প্রিমিয়ার লিগের লিডার আর্সেনাল যাবে সাউদাম্পটন। যারা চলতি সিজনে দ্বিতীয় ডিভিশনে খেলছে। পঞ্চম রাউন্ডে ফুলহ্যামকে হারিয়ে কোয়ার্টারে জায়গা পাকা করেছে। 

FA Cup Quarter-Final Draw: ম্যান সিটি বনাম লিভারপুল, চেলসির সামনে তৃতীয় ডিভিশনের ক্লাব

এফএ কাপ

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 March 2026 12:27

দ্য ওয়াল ব্যুরো: গতরাতেই এফএ কাপের (FA Cup 2026) কোয়ার্টার ফাইনালের ড্র চুড়ান্ত হয়ে গেল। আর সেরা চারে ওঠার লড়াইয়ে সামনে এল দুর্দান্ত ম্যাচআপ—ম্যানচেস্টার সিটি (Manchester City) বনাম লিভারপুল (Liverpool)। পাশাপাশি বড় চমক: চেলসির মুখোমুখি টিম ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের তলানিতে থাকা পোর্ট ভেল!

ম্যাচ অফ দ্য রাউন্ড: সিটি বনাম লিভারপুল

পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যান সিটি ঘরের মাঠে মুখোমুখি হবে লিভারপুলের। ২০২৩ সালে এফএ কাপ জিতেছে সিটি, ২০২৪-এ ফাইনালে হেরেছে। অন্যদিকে লিভারপুল সর্বশেষ কাপ জিতেছিল ২০২২-এ। দুই ঐতিহ্যবাহী ক্লাবের এই লড়াই কোয়ার্টার ফাইনালের সেরা আকর্ষণ, সন্দেহ নেই।

চেলসির সামনে লিগ ওয়ানের দল

অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি (Chelsea) খেলবে পোর্ট ভেলের বিরুদ্ধে। লিগ ওয়ানের তলার দিকে থাকা এই ক্লাব সান্ডারল্যান্ডকে হারিয়ে এতদূর এসেছে। এই মুহূর্তে তারা টুর্নামেন্টে টিকে থাকা সবচেয়ে নিচু বিভাগের দল।

পাশাপাশি প্রিমিয়ার লিগের লিডার আর্সেনাল যাবে সাউদাম্পটন। যারা চলতি সিজনে দ্বিতীয় ডিভিশনে খেলছে। পঞ্চম রাউন্ডে ফুলহ্যামকে হারিয়ে কোয়ার্টারে জায়গা পাকা করেছে। ওয়েস্ট হ্যামের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। ২০০৩ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে লিডস।

কবে কোয়ার্টার ফাইনাল?

৪ ও ৫ এপ্রিলের সপ্তাহান্তে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ২৫ এপ্রিলের উইকেন্ডে। আর ফাইনাল ১৬ মে।

কোয়ার্টার ফাইনাল ড্র:

সাউদাম্পটন বনাম আর্সেনাল, চেলসি বনাম পোর্ট ভেল, ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুল, ওয়েস্ট হ্যাম বনাম লিডস ইউনাইটেড।


```