Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কন্তের রেকর্ডের রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

কন্তে প্রথম কোচ হিসাবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের খেতাব জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মরশুমে কন্তে খেতাব জিতেছেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০২০–২১ মরশুমে জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে।

কন্তের রেকর্ডের রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

শেষ আপডেট: 24 May 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: ৩৩ বছরের খরা কেটেছিল ২০২২-২৩ মরশুমে। অবশেষে ৩৩ বছর পর নাপোলির (Napoli) ক্যাবিনেটে ঢুকেছিল সিরি আ (Sirie A) খেতাব। ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনার হাত ধরে দুই বার ইতালির শীর্ষ লিগ চ্যাম্পিয়ন (Champion) হয়েছিল নাপোলি। তারপর ফের নাপোলি খেতাব জেতে ২০২২-২৩ মরশুমে। অবশ্য চতুর্থ ট্রফির জন্য খুব বেশিদিন অপক্ষে করতে হল না। ফের সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি।   

দিয়াগো মারাদোনার হাত ধরে দুবার সিরি আ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। অবশেষে ২০২২–২৩ মরশুমে লুসিয়ানো স্পালেত্তির কোচিংয়ে তৃতীয় খেতাব জেতে নেপলসের ক্লাবটি। এরপর এক মরশুম বিরতি দিয়ে আবার এল সিরি আ খেতাব।

এবার ইতালির এই শীর্ষ লিগে মরশুমের শুরু থেকেই দেখা গিয়েছে কড়া টক্কর। প্রথম দিকে লড়াইটা ছিল নাপোলি, আতালান্তা ও ইন্টার মিলানের মধ্যে। রপর একসময় এগিয়ে ছিল আতালান্তা। কিন্তু মরশুম যত গড়িয়েছে, ততই পারফরম্যান্স খারাপ হয়েছে আতালান্তা। একপর্যায়ে লড়াই এসে দাঁড়ায় ইন্টার মিলান (Inter Milan) ও নাপোলির মধ্যে। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধানও ছিল সামান্য।

শুক্রবার রাতে নাপোলি ও ইন্টার যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে, তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ১। অর্থাৎ শেষ ম্যাচে যে হারবে, তার আর চ্যাম্পিয়ন হওয়ার কোনও সুযোগ থাকবে না। তবে এক পয়েন্ট এগিয়ে থাকায় নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন, গত বারের চ্যাম্পিয়ন ইন্টার জয় পেলেও কিছু এসে যেত না। 

শুক্রবার রাতে ইন্টার কোমোকে হারিয়েছে ২–০ গোলে। কিন্তু কাজের কাজ হয়নি। কারণ নেপলসের দিয়াগো মারাদোনা স্টেডিয়ামে ক্যাগলিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। এই জয়ের ফলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ৩৮ ম্যাচের মরশুম শেষ করল নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

এবার অ্যান্তনিও কন্তের (Antonio Conte) কোচিংয়ে (Coaching) গোটা মরশুম জড়েই দুরন্ত পারফরম্যান্স করেছে ইতালি। কন্তে প্রথম কোচ হিসাবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের খেতাব জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মরশুমে কন্তে খেতাব জিতেছেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০২০–২১ মরশুমে জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে।

তবে নাপোলির এবারের লিগ জেতার পথে দারুণ অবদান রেখেছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। মরশুমে সর্বোচ্চ ১৪ গোল করেছেন তিনি। পাশাপাশি সহয়তা করেছেন ১০টি গোলের ক্ষেত্রে। নাপোলির লিগ জয়ের আরেক নায়ক স্কট ম্যাকটমিনে। তাঁর গোলসংখ্যা ১২ এবং অ্যাসিস্ট ৬টি। সিরি আ–তে এবার মরশুম সেরাও হয়েছেন তিনি। শনিবার রাতেও দলের জয়ে গোল দুটি এসেছে এই দুই তারকার থেকেই।


```