Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ভারতীয় দলের নতুন টেস্ট স্কোয়াড, তারুণ্যের ভারসাম্যে মিলে গেল ফিরে আসার রূপকথাও

রোহিত-কোহলি অনুপস্থিত, শামি বাদ, নেতৃত্বে শুভমান। করণ নায়ার ও অভিমন্যুর ফিরে আসা ভারতীয় ক্রিকেটে নতুন আশার গল্প।

ভারতীয় দলের নতুন টেস্ট স্কোয়াড, তারুণ্যের ভারসাম্যে মিলে গেল ফিরে আসার রূপকথাও

করণ নায়ার ও অভিমন্যু

শেষ আপডেট: 24 May 2025 22:51

রাহুল দাস

জুনের মাঝামাঝি থেকে অগস্টের গোড়া পর্যন্ত ৪৬ দিনের ভারতীয় দল ঘোষণায় একের পর এক চমক দিল বিসিসিআই। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় দলের চেহারা কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। কিছু অনুমান মিলে গেলেও বোর্ডের ফাইনাল লিস্টে কিন্তু বেশ কয়েকটি নাম অবাক করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে তার চেয়েও বড় চমকটা এসেছে শুক্রবার মধ্যরাতে। রাতেই যশপ্রীত বুমরা বোর্ডকে জানিয়ে দিয়েছেন গোটা সিরিজে তাঁকে পাওয়া যাবে না। তারুণ্যে ভরপুর যে দলে তিরিশের নীচে বয়স ১৩ জনের।

প্রত্যাশিত ভাবেই ইংল্যান্ডগামী ভারতীয় দলে জায়গা হয়নি মহম্মদ শামির। বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার অন্যতম কারিগর, তারকা পেসার দীর্ঘদিন চোটের পর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলে পারফর্ম করলেও তাতে বিরাট কোনও ‘স্পার্ক’ ছিল না। ফলে শামিকে বাদ দিয়েই দল সাজিয়েছে ভারত। ফলে নির্বাচকদের মনে হয়নি তিনি দীর্ঘ ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোড নেবার মতো জায়গায় আছেন। বুমরা শুক্রবারই বোর্ডকে জানিয়েছেন তিনি টানা ৫টি টেস্ট খেলার মতো কন্ডিশনে নেই। অতএব দল নির্বাচনে তার প্রভাব পড়লই। পেস অ্যাটাকে পাঁচ জন পেস বোলার নিয়ে যাচ্ছে ভারত। বুমরা, মহম্মদ সিরাজ , প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং এবং আকাশদীপ। স্পিনার বিভাগে চমক দিয়ে একসঙ্গে তিনজন স্পিনার নিয়ে যাচ্ছে ভারত। দীর্ঘ আলোচনার পরে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দলে ঠাঁই পেলেন। সুন্দর এলেন তাঁর ব্যাটিং দক্ষতার জন্য। সিমিং অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি এবং শার্দুল ঠাকুর দু’জনের অন্তর্ভুক্তি অবশ্য প্রশ্ন তুলে দিয়েছে। কারণ দু’জনে একই ধরনের ক্রিকেটার। দু’জনেরই বোলিংয়ের চেয়ে ব্যাটিং শক্তিশালী। ফলে দু’জনকে একসঙ্গে খেলার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে একজন অলরাউন্ডার কমিয়ে শ্রেয়স আইয়ার কে কি নেওয়া যেত না?

উইকেটরক্ষকের জায়গায় অবশ্য কোনও বিতর্ক নেই। আইপিএলে অধিনায়ক হিসেবে জঘন্য ফর্ম থাকলেও সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ২৭ বছরের ঋষভ পন্থকে। বিকল্প উইকেটকিপার হিসেবে দলে এসেছেন ধ্রুব জুরেল। ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন শুভমান গিল, সাই সুদর্শন, করণ নায়ার, কেএল রাহুল , যশস্বী জয়সওয়াল এবং কিছুটা অপ্রত্যাশিত ভাবে অভিমন্যু ঈশ্বরন। অস্ট্রেলিয়া সফরে রিজার্ভে থাকা বাংলার অভিমন্যু বিগত এক বছর ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেটে এ রকম অনেকেই ঝলসে উঠে হারিয়ে যান। যার  সবচেয়ে বড় উদাহরণ দীর্ঘ ৮ বছর পরে করণ নায়ার এর টিমে প্রত্যাবর্তন। করণ ভারতীয় ক্রিকেটের এক ধাঁধা। টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেও দীর্ঘ ৮ বছর দলের বাইরে থাকা করণ এতদিন কেন সুযোগ পাননি সেটা একটা বিস্ময়। গত এক বছরে করণের রঞ্জি পারফরমেন্স উপেক্ষা করা অসম্ভব ছিল। ২০২৪-’২৫ সিজনে করণ ৮৬৩ রান করেছেন বিদর্ভের হয়ে। গড় ৫৪। ২০২৩-’২৪, যে বছর তিনি প্রথম কর্নাটক থেকে বিদর্ভে যান, ১০টি রঞ্জি ম্যাচে করেছিলেন ৬৯০ রান। কয়েকদিন আগে যখন ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দলে তাঁকে নেওয়া হয় তখনই বোঝা গিয়েছিল এ বার করণের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে।

অভিমন্যু ঈশ্বরনের গল্প অনেকটা সে রকমই। যখন তাঁকে সুযোগ দেওয়া উচিত ছিল তখন দেওয়া হয়নি বাংলার ক্রিকেটের প্রতি চিরকালীন বৈষম্য বজায় রেখে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ১০১ ম্যাচে ৭৬৭৪ রান, যার মধ্যে ২৭টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ সেঞ্চুরির পর ক্রিকেট ঈশ্বর তাঁকে আর বঞ্চিত করতে চাইলেন না। ঈশ্বরনের অন্তর্ভুক্তি বাংলা এবং ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপন। ঘরোয়া ক্রিকেটে দাঁত চেপে লড়াই করলে পুরস্কার মেলে, তা সে যতই দেরি হোক না কেন। ১৪০ কোটির যে দেশে পদ্মকর শিবালকার এবং রাজিন্দর গোয়েলের মতো স্পিনার টেস্ট ম্যাচ খেলতে পারেননি, সেখানে যদি করণ এবং অভিমন্যুর মতো ক্রিকেটাররা দেরিতে হলেও খেলার সুযোগ পান তবে এর থেকে ভালো কী হতে পারে।

পেস বিভাগের সবচেয়ে বড় খবর মহম্মদ শামিকে বাদ দিয়ে দিয়ে পাঞ্জাবের ২৬ বছর বয়স্ক অর্শদীপ সিংহের অন্তর্ভুক্তি। শামি ২৩ মাস টেস্ট ক্রিকেটের বাইরে এবং চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১৪ মাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। সাদা বলের ক্রিকেটে মোটামুটি খেললেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। বোর্ড মনে করছে তাঁর শরীর ৫ দিনের ক্রিকেট খেলার ধকল নেওয়ার উপযুক্ত নয়। এই সুযোগ নিয়ে প্রথমবার অর্শদীপ টেস্ট দলে ঢুকে পড়লেন। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে তাঁর বল সুইং করার দক্ষতা তাঁর অন্তর্ভুক্তি অপরিহার্য করে তুলল। অর্শদীপ এখনও পর্যন্ত ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৬ উইকেট পেয়েছেন ৩০.৩৭ গড়ে। চলতি আইপিএলে ১১ ম্যাচে তিনি ১৬ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত।  

বিরাট এবং রোহিতের টেস্ট অবসরে অধিনায়কের নীল টুপি ২৫ বছরের শুভমান গিলের মাথায়। দল ঘোষণার পরে মুখ্য নির্বাচক অজিত আগরকর বলেছেন, বিরাট ও রোহিতের জুতোয় পা গলানোই শুভমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে টেস্টে তাঁর দক্ষতা এখনও পুরোপুরি পরীক্ষিত না হলেও তাঁরউপরেই বাজি রাখল বোর্ড। তার কারণ হিসেবে আগরকর বলেছেন, ‘শুধু একটা ট্যুরের জন্য কেউ অধিনায়ক বাছে না। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা গিলের উপরেই আস্থা রাখছি।’ গিলের অধিনায়কত্বে ভারত ঘুরে দাঁড়াতে? সময়ই তার উত্তর দেবে।

পুরো দল 
১. শুভমান গিল ( অধিনায়ক )
২. ⁠ঋষভ পন্থ ( সহ অধিনায়ক এবং উইকেটরক্ষক)
৩. ⁠যশস্বী জয়সওয়াল 
৪.  কেএল রাহুল 
৫. ⁠করণ নায়ার 
৬. ⁠সাই সুদর্শন 
৭. ⁠রবীন্দ্র জাদেজা 
৮. ⁠ওয়াশিংটন সুন্দর 
৯. ⁠নীতীশ রেড্ডি 
১০. ⁠ধ্রুব জুড়েল ( উইকেটরক্ষক )
১১. ⁠শার্দুল ঠাকুর  
১২.  যশপ্রীত বুমরা 
১৩. ⁠প্রসিদ্ধ কৃষ্ণ  
১৪. ⁠মহম্মদ সিরাজ 
১৫. আরশদীপ সিং 
১৬. ⁠আকাশদীপ
১৭. ⁠অভিমন্যু ঈশ্বরণ 
১৮. ⁠কুলদীপ যাদব


```