Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইএস‌এলে প্রথম হার মোহনবাগানের, সবুজ-মেরুনকে হারিয়ে শীর্ষস্থান দখল করল মুম্বই

শুক্রবারের ম্যাচ হেরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় নম্বরে দাঁড়িয়ে মোহনবাগান। ওদিকে মোহনবাগানকে হারিয়েই শীর্ষ স্থান দখল করে নিল মুম্বই সিটি এফসি।

আইএস‌এলে প্রথম হার মোহনবাগানের, সবুজ-মেরুনকে হারিয়ে শীর্ষস্থান দখল করল মুম্বই

ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়ল মোহনবাগান

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 March 2026 22:55

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়ল মোহনবাগান (Mohun Bagan)। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে ১-০ গোলে হারল দিমিত্রিরা। শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে মরশুমের (ISL) প্রথম ড্র করে সবুজ মেরুন ব্রিগেড। ষষ্ঠতম ম্যাচে এসে মুম্বইয়ের এফসির কাছে হারতে হল লোবেরো বাহিনীকে। শুক্রবারের ম্যাচ হেরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় নম্বরে দাঁড়িয়ে মোহনবাগান। ওদিকে মোহনবাগানকে হারিয়েই শীর্ষ স্থান দখল করে নিল মুম্বই সিটি এফসি।

এই দিনের ম্যাচে সার্জিও লোবেরো দলে রবসনকে রাখলেও প্রথম একাদশে তাঁকে দেখা যায়নি। রবসন মহামেডান ম্যাচে চোট পাওয়ার পর দুটি ম্যাচ খেলতে পারেননি। এদিন প্রথম এগারোয় মোহন কোচ যে বিদেশিদের রেখেছিলেন তাঁরা হলেন দিমিত্রি, কামিংস, ম্যাকলারেন এবং আলবার্তো।

এ দিনের ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ ধীর গতিতে খেলা শুরু করে। ম্যাচের ২ মিনিটের মাথায় মাঝ মাঠে থাপাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মুম্বই দলের স্ট্রাইকার পেরেরা ডিয়াজ। ম্যাচের ২২ মিনিটের মাথায় পেরেরা ডিয়াজের বাড়ানো বলে চাংতে যে শট নেন তা মোহন গোলরক্ষক বিশাল দুরন্ত সেভ করেন।

তার ঠিক ৫ মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মুম্বাই সিটি এফসির নাউফল। এ দিনের ম্যাচে অবশ্য মোহনবাগানকে অন্যদিনের মতো আক্রমন করতে দেখা যায়নি। ম্যাচের ৪০ মিনিটে দিমিত্রির ক্রসে কামিংস মাথা বলে করলেও গোল করতে ব্যর্থ হন।

ম্যাচের ৪৪ মিনিটের মাথায় ফের চাংতের শট দুরন্ত সেভ করেন মোহন গোলরক্ষক বিশাল। ফিরতি বলে যায় অর্টিজ গোলমুখী শট নিলেও সেই শট‌ও সেভ করেন বিশাল কাইত। এক গোল পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সবুজ মেরুন ব্রিগেডর।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন করে লোবেরো। কামিংস এবং থাপার পরিবর্তে মাঠে নামানো হয় দীপক টাংরি এবং রবসনকে। চোট সরিয়ে ২ টি ম্যাচের পর মাঠে নামলেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথমার্ধে মুম্বই যেখানে খেলা শেষ করে সেখান থেকেই শুরু করে দ্বিতীয়ার্ধ। মুম্বই আক্রমণাত্মক হয়ে খেলার মোড় ঘোরাতে শুরু করেছিল, যদিও আর গোলের মুখ দেখতে সক্ষম হয়নি তারা।

আক্রমণের তেজ বাড়ানোর জন্য মেহতাবের পরিবর্তে মাঠে নামানো হয় মনবীর সিং-কে। যদিও গোটা ম্যাচে মোহনবাগানকে তেমন আক্রমণ করতে দেয়নি মুম্বই। ম্যাচের শেষের দিকে ৯০(+৫) মিনিটে রবসন একটি সুযোগ পেলেও সেটি মুম্বইয়ের গোল রক্ষক লেচাম্পার হাতে আটকে যায়। তারপরেও বাগানের জন্য শেষ সুযোগ ছিল মুম্বইয়ের বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক। অবশ্য সেই সুযোগ‌ও নষ্ট করেন দিমিত্রি। এই বারের আইএসএল মরশুমে ঘরের মাঠে প্রথম হার সবুজ মেরুন ব্রিগেডের।


```