Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ক্লাবের বিরুদ্ধে যুদ্ধঘোষণা মহম্মদ সালাহর, কোচকে সামনে টেনে কী বললেন লিভারপুল তারকা?

লিভারপুলের পরিস্থিতি এমনিতেই নড়বড়ে—শেষ ১০ ম্যাচে ৮ বার জয় ছাড়া মাঠ ছাড়তে হয়েছে। তার উপর দলের সেরা ফরোয়ার্ডের এমন মন্তব্যে অনিশ্চয়তার মেঘ আরও ঘনীভূত।

ক্লাবের বিরুদ্ধে যুদ্ধঘোষণা মহম্মদ সালাহর, কোচকে সামনে টেনে কী বললেন লিভারপুল তারকা?

মহম্মদ সালাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 December 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার হার কিংবা নির্বিচারে ড্র। গেলবারের লিগ চ্যাম্পিয়ন লিভারপুলে (Liverpool) আগুন জ্বলছে। আর এবার সেই আগুনে ঘি ঢাললেন দলের আইকন মহম্মদ সালাহ (Mohamed Salah)। ঘনিয়ে তুললেন গৃহযুদ্ধের পরিস্থিতি। এল্যান্ড রোডে লিডস ইউনাইটেডের বিরুদ্ধ ৩-৩ ড্রয়ের পর বিস্ফোরক মন্তব্য করে ক্লাবের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধঘোষণায় মিশরের তারকা।

তৃতীয় ম্যাচে টানা বেঞ্চে বসে থাকতে হয়েছে। লিভারপুল টানা পয়েন্ট খুইয়ে আট নম্বর স্থানে। আর সেই সার্বিক হতাশার মধ্যেই সালাহর ক্ষোভ চরমে পৌঁছেছে। ম্যাচ শেষে মিক্স-জোনে দাঁড়িয়ে স্পষ্ট অভিযোগক্লাব তাঁকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে!’

সালাহর কথায়, ‘আমি খুব, খুব হতাশ। এতদিন ক্লাবের জন্য যা করেছিসবাই দেখেছে। বিশেষ করে গত মরশুমে। কিন্তু এখন মনে হচ্ছে ক্লাব আমাকে বাসের তলায় ফেলে দিয়েছে। আমার উপরই সব দোষ চাপানো হচ্ছে। আমাকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিছুই পালন করা হয়নি।

এই একই ক্লাবের হয়ে আট বছরে ২৫০ গোল, দুই বার প্রিমিয়ার লিগ (Premier League) জয়এমন রেকর্ড থাকা সত্ত্বেও নিজের ভবিষ্যৎ নিয়ে সালাহর হতাশা তীব্র। যোগ করেন, ‘আমি জানি না, সামনে কী হবে। আফ্রিকা কাপ অফ নেশনসে যাওয়ার আগে অ্যানফিল্ডে (Anfield) সমর্থকদের বিদায় জানাব, কারণ ফিরে আসার পর হয়তো আর ক্লাবে থাকব না।

কেন খেলানো হচ্ছে না সালাহকে? ম্যাচ শেষে ম্যানেজার আর্নে স্লটের (Arne Slot) যুক্তিদল ২-০ এবং ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল। তাই গোল করার থেকে ম্যাচ নিয়ন্ত্রণ বেশি জরুরি মনে হয়েছে। তাঁর কথায়, ‘ওই পরিস্থিতিতে গোল দরকার ছিল না। তাই সঠিক সিদ্ধান্তই নিয়েছি!’

কোচের দাবি মানতে নারাজ সালাহর। তাঁর মতে, কোচের সঙ্গে যোগাযোগটাই নাকি নষ্ট হয়ে গেছে। স্পষ্ট অভিযোগ‘ওঁর (স্লট) সঙ্গে সম্পর্ক ভালই ছিল। হঠাৎ সব শেষ! মনে হচ্ছে কেউ আমাকে ক্লাব থেকে তাড়াতে চাইছে। আমি সমস্যা নই। নিজের জায়গা লড়াই করে অর্জন করেছি!’ এই মন্তব্যে পরিষ্কারসালাহর ক্ষোভ শুধু কোচ নন, বরং ক্লাব ম্যানেজমেন্টকে নিয়ে। গ্রীষ্মে নতুন চুক্তি সই করলেও কিছুদিন ধরেই তাঁর দলছাড়া হওয়ার জল্পনা তুঙ্গে। এবার ঝাঁঝালো বক্তব্যে তা আরও এক ধাপ এগিয়ে দিলেন নিজেই।

লিভারপুলের পরিস্থিতি এমনিতেই নড়বড়েশেষ ১০ ম্যাচে ৮ বার জয় ছাড়া মাঠ ছাড়তে হয়েছে। তার উপর দলের সেরা ফরোয়ার্ডের এমন মন্তব্যে অনিশ্চয়তার মেঘ আরও ঘনীভূত। একাংশের মত, ক্লাবসালাহ সম্পর্ক এখন ছিন্ন হওয়ার পথে। কিন্তু কী হবে শেষমেশ? সালাহ কি সত্যিই লিভারপুল ছাড়বেন? নাকি আলাপ-আলোচনায় পরিস্থিতি সামাল দেবে ক্লাব? আপাতত সত্য একটাইঅ্যানফিল্ডের ঝড় থামতে প্রচুর কাঠখড় পোড়ানো বাকি।


```