Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

UCL: বায়ার্নের জয়রথ থামাল আর্সেনাল, জিতল রিয়াল-পি‌এসজি, ঘরের মাঠে ফের বেইজ্জত লিভারপুল

ক’মাস আগেই লিগ জেতা আর্নে স্লটের দল এখন পুরোপুরি সঙ্কটে। লিভারপুল পরপর তিন ম্যাচে বড় ব্যবধানে হারল, তার মধ্যে বুধবারের রাতটা সবচেয়ে লজ্জার।

UCL: বায়ার্নের জয়রথ থামাল আর্সেনাল, জিতল রিয়াল-পি‌এসজি, ঘরের মাঠে ফের বেইজ্জত লিভারপুল

অপ্রতিরোধ্য আর্সেনাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 November 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বে বুধবারের রাত ছিল নাটকীয়তায় ভরা। লিভারপুল (Liverpool) ঘরের মাঠে অপমানজনকভাবে হারল পিএসভি আইন্দহোভেনের (PSV Eindhoven) কাছে। অন্যদিকে আর্সেনাল (Arsenal) দশ বছর পর বায়ার্ন মিউনিখকে (Bayern Munich) পরাস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে বসল। একই রাতে জিতেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid) এবং পিএসজি-ও (PSG)।

লিভারপুল ১৪ পিএসভি: অ্যানফিল্ডে ভরাডুবি

ক’মাস আগেই লিগ জেতা আর্নে স্লটের (Arne Slot) দল এখন পুরোপুরি সঙ্কটে। লিভারপুল পরপর তিন ম্যাচে বড় ব্যবধানে হারল, তার মধ্যে বুধবারের রাতটা সবচেয়ে লজ্জার। ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk) কর্নার থেকে ভেসে আসা বলে হাত লাগিয়ে পেনাল্টি দিলেন, সেখান থেকেই ইভান পেরিসিচের (Ivan Perisic) গোলে এগিয়ে যায় পিএসভি। দশ মিনিট পর ডমিনিক সোবোসলাই (Dominik Szoboszlai) সমতা ফেরালেও ভুলের পর ভুলে আবার ধস। প্রথমে ইব্রাহিমা কোনাতে (Ibrahima Konaté)। বল মিস করে দিলেন গোল উপহার। এরপর রিকার্ডো পেপির (Ricardo Pepi) শট পোস্টে লেগে বেরোতেই রিবাউন্ডে গোল করলেন কুয়াইব দ্রিউয়েখ (Couhaib Driouech)। স্টপেজ টাইমে তিন নম্বর গোল। অ্যানফিল্ড স্তব্ধ।

আর্সেনাল ৩১ বায়ার্ন: দাপটের জয়ে শীর্ষে

দশ বছর পর মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনাল হারাল বায়ার্নকে। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে নিশ্চিত শেষ ষোলো। ২২ মিনিটে কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন জুরিয়েন টিম্বার (Jurrien Timber)। এর ১০ মিনিট বাদে চমৎকার ট্রেনিং-গ্রাউন্ড মুভে সমতা ফেরান বায়ার্নের কিশোর প্রতিভা লেনার্ট কার্ল (Lennart Karl)—এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিরুদ্ধে প্রথম গোল করলেন তিনিই।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল গানার্সদের হাতে। বদলি হিসেবে নেমে গোল করলেন ননি মাদুয়েকে (Noni Madueke) ও গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)। অন্যদিকে বায়ার্ন শিবিরের ট্রাম্প কার্ড, স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane) কার্যত অদৃশ্য। চলতি সিজনে এটাই বায়ার্নের প্রথম হার!

রিয়ালের জয়ে এমবাপে-ঝড়

কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) করলেন চার গোল! মাত্র আট মিনিটে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। রিয়াল পিছিয়ে পড়েছিল চিকিনিয়োর (Chiquinho) গোলে, এরপরই ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে সমতা, তারপর হেড, ফের দুরন্ত ফিনিশটানা তিন গোল। দ্বিতীয়ার্ধে মেহদি তারেমি (Mehdi Taremi) ব্যবধান কমালেও এমবাপে রিয়ালকে আবারও এগিয়ে দেন। শেষ লগ্নে আয়ুব এল কাআবি (Ayoub El Kaabi) গোল করে উত্তেজনা বাড়ালেও রিয়াল ধরে রাখে ৪৩ ব্যবধান।

পিএসজি ৫৩ টটেনহ্যাম: ভিটিনহার রাত

হোল্ডার পিএসজি দু’বার পিছিয়ে থেকেও ৫৩ জিতল টটেনহ্যামের (Tottenham) বিরুদ্ধে। নাটকীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন ভিটিনহা (Vitinha)। গোল করলেন পাচো (Pacho) ও ফ্যাবিয়ান রুইজ-ও (Fabian Ruiz)। টটেনহ্যামের হয়ে জোড়া গোল রিচার্লিসন (Richarlison) ও র‌্যান্ডাল কোলো মুয়ানির (Randal Kolo Muani)। 


```