Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Liam Rosenior: মারেসকার পর কে হতে পারেন চেলসির কোচ? দৌড়ে এগিয়ে লিয়াম রোসেনিয়র

চেলসি আপাতত লিগে পঞ্চম স্থানে। সামনে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। 

Liam Rosenior: মারেসকার পর কে হতে পারেন চেলসির কোচ? দৌড়ে এগিয়ে লিয়াম রোসেনিয়র

লিয়াম রোসেনিয়র

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 January 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই আচমকা রদবদল চেলসির ডাগআউটে। এনজো মারেসকার (Enzo Maresca) বিদায়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে কে বসবেন হেড কোচের চেয়ারে—এই প্রশ্ন ঘুরপাক খেয়েই চলেছে। নতুন-পুরনো মিলিয়ে একাধিক নাম উঠে এলেও দৌড়ে আপাতত এগিয়ে স্ট্রাসবুর্গের (Strasbourg) বর্তমান ম্যানেজার লিয়াম রোসেনিয়র (Liam Rosenior)।

কেন রোসেনিয়রই ফ্রন্টরানার?

৪১ বছর বয়সি রোসেনিয়র চেলসি কর্তাদের কাছে অপরিচিত নন। ব্লুকো (BlueCo) মালিকানাধীন স্ট্রাসবুর্গে কাজ করার সুবাদে ক্লাবের শীর্ষ মহলের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। শুধু তাই নয়, চেলসির দুই কো-স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট (Laurence Stewart) ও পল উইনস্ট্যানলির (Paul Winstanley) সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিক ‘পরিচিতি ফ্যাক্টর’ তাঁকে অন্য প্রার্থীদের থেকে খানিকটা এগিয়ে রেখেছে।

স্ট্রাসবুর্গে প্রথম পূর্ণ মরশুমেই রোসেনিয়র দলকে ইউরোপা কনফারেন্স লিগে (UEFA Conference League) নামার ছাড়পত্র এনে দেন। চলতি মরশুমে লিগ ওয়ানে (Ligue 1) তাঁর টিম রয়েছে সপ্তম স্থানে—ফরাসি ফুটবলে যা কম কৃতিত্ব নয়। বোর্ডের চোখে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, তিনি ক্লাব-চালিত কাঠামোর সঙ্গে মানিয়ে কাজ করতে অভ্যস্ত।

চেলসির ‘নতুন দর্শনে’ মানানসই কোচ

২০২২ সালে ক্লিয়ারলেক ক্যাপিটাল (Clearlake Capital) ও টড বোলির (Todd Boehly) কনসোর্টিয়াম চেলসির মালিকানা নেওয়ার পর ক্লাব স্পষ্ট করে দিয়েছে—এখানে কোনও একক ‘সুপার কোচে’র উপর নির্ভরশীল মডেল নয়। বরং, শক্তিশালী ব্যাকরুম স্টাফ, ডেটা-নির্ভর সিদ্ধান্ত আর সমষ্টিগত নেতৃত্বের দর্শনই মূল কথা। যেখানে রোসেনিয়র মানানসই। ডার্বি কাউন্টি (Derby County) ও হাল সিটিতে (Hull City) কাজ করার সময়েও তিনি একই ধরনের কাঠামোয় অভ্যস্ত ছিলেন। স্ট্রাসবুর্গে সাফল্যও এসেছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর টিম ম্যানেজমেন্টের মাধ্যমে। চেলসি কর্তারা এমনই একজন কোচ চাইছেন, যিনি ক্লাবের সিস্টেমের সঙ্গে সংঘাতে জড়াবেন না।

মারেসকার বিদায় ও ভবিষ্যতের সমীকরণ

এনজো মারেসকার বিদায় অনেকের কাছেই চমক। ডিসেম্বর মাসে প্রিমিয়ার লিগে (Premier League) একটিমাত্র জয়—এই বাজে ফর্মের মূল্যই চোকাতে হয়েছে ইতালীয় ম্যানেজারকে। অথচ নভেম্বরেই তিনি মাসের সেরা কোচ নির্বাচিত হন। লেস্টার সিটি (Leicester City) থেকে এসে প্রথম মরশুমেই চেলসিকে চতুর্থ স্থানে এনে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) যোগ্যতা, সঙ্গে কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ (Club World Cup) জয়—সব মিলিয়ে সাফল্যের অভাব ছিল না।

তবু বোর্ডের ধৈর্য ফুরিয়েছে। অ্যাথলেটিকের (The Athletic) রিপোর্ট অনুযায়ী, মারেসকা নিজেই অক্টোবরে ও ডিসেম্বরে ম্যানচেস্টার সিটি (Manchester City)-সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলেন, পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ক্লাব ছাড়ার কথা মাথায় রেখে। এই অনিশ্চয়তা চেলসির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

চেলসি আপাতত লিগে পঞ্চম স্থানে। সামনে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। আপাতত আন্ডার-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন (Calum McFarlane) সামলাচ্ছেন সংবাদ সম্মেলনের দায়িত্ব। তবে সব ইঙ্গিত বলছে—স্থায়ী সমাধানের পথে দ্রুত হাঁটছে চেলসি ক্যাম্প। আর সেই রাস্তায় লিয়াম রোসেনিয়রের নামটাই সজোরে কানে আসছে।


```