Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

চব্বিশের মধুচন্দ্রিমা, ছাব্বিশে মোহভঙ্গ! চেলসির গদি ছাড়তে পারেন কোচ এনজো মারেসকা

২০২২ সালে টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে পঞ্চম স্থায়ী ম্যানেজার হতে পারেন নতুন কেউ। সংখ্যাটাই বলে দিচ্ছে, চেলসির সমস্যাটা কোচে নয়, কাঠামোয়।

চব্বিশের মধুচন্দ্রিমা, ছাব্বিশে মোহভঙ্গ! চেলসির গদি ছাড়তে পারেন কোচ এনজো মারেসকা

এনজো মারেসকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 14:48

দ্য ওয়াল ব্যুরো: স্ট্যামফোর্ড ব্রিজে আবার অস্থিরতার ঘূর্ণি। চেলসি এবং কোচ এনজো মারেসকা (Enzo Maresca)সম্পর্ক কার্যত ভাঙনের মুখে। খারাপ ফল, ক্লাবের অন্দরমহলের টানাপড়েন আর পারস্পরিক অনাস্থা মিলিয়ে নতুন বছরের শুরুতেই দু’পক্ষ (Enzo Maresca) আলাদা পথে হাঁটার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

মাঠের ফলই কাল হয়ে দাঁড়াল

গত কয়েক সপ্তাহে পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে। মঙ্গলবার বোর্নমাউথের বিরুদ্ধে ২২ ড্র-এর পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় মারেসকাকে (Enzo Maresca)। ওই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে প্রিমিয়ার লিগে চেলসির শেষ সাত ম্যাচে জয় মাত্র একটি। ক্লাবের অন্দরেই জোরাল আলোচনারবিবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মারেসকা আদৌ ডাগআউটে থাকবেন? চুক্তি রয়েছে ২০২৯ পর্যন্ত, সঙ্গে আরও এক বছরের অপশন। ক্ষতিপূরণ ছাড়া বিদায় নিতে মারেসকা রাজি হবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে।

কীভাবে বাড়ল ফাটল?

শুধু ফল নয়, কোচের আচরণও কর্তাদের চিন্তায় ফেলেছে। ১৩ ডিসেম্বর এভারটনের বিরুদ্ধে জয়ের পর মারেসকার মন্তব্য‘চেলসিতে আমার সবচেয়ে খারাপ ৪৮ ঘণ্টা’শীর্ষকর্তাদের বিভ্রান্ত করে। কী বোঝাতে চেয়েছেন, মারেসকা তা আর ব্যাখ্যা করেননি। এরপর বোর্নমাউথ ম্যাচের পর হঠাৎ অসুস্থতার ‘অজুহাতে’ সাংবাদিক সম্মেলনে না আসা। তাঁর সহকারী উইলি ক্যাবালেরোকে পাঠানো হয়। পরে জানা যায়, সিদ্ধান্তটা নাকি ইচ্ছাকৃত। ক্লাবের অভ্যন্তরে তখন প্রশ্ন ওঠেমারেসকা কি চেলসি-প্রজেক্ট নিয়ে আর সন্তুষ্ট নন?

সংখ্যায় ধরা পড়ছে ব্যর্থতা

চলতি মরশুমে লিগে এগিয়ে থেকেও ১৫ পয়েন্ট ফসকে গেছে চেলসির। শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়ে দল এখন পাঁচ নম্বরে। লিডস ইউনাইটেড, আতালান্তা ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হার, নিউক্যাসল ও বোর্নমাউথের সঙ্গে ড্রগুরুত্বপূর্ণ মুহূর্তে নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট।

চ্যাম্পিয়ন্স লিগেও পরিস্থিতি স্বস্তিদায়ক নয়। যোগ্যতা অর্জনের লড়াই ঝুলে রয়েছে। যদিও কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে দল, তবু সামগ্রিক ছবিতে অসন্তুষ্ট মালিকপক্ষ।

বিকল্প ভাবনা, পুরনো সমস্যার পুনরাবৃত্তি?

মারেসকা বিদায় নিলে বিকল্প হিসেবে আলোচনায় স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়র। ক্লাব মালিকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ২০২২ সালে টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে পঞ্চম স্থায়ী ম্যানেজার হতে পারেন নতুন কেউ। সংখ্যাটাই বলে দিচ্ছে, চেলসির সমস্যাটা কোচে নয়, কাঠামোয়।


```