Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাত্র দু’ম্যাচে ছাঁটাই! সিজন ঠিকমতো শুরু হতে না হতেই টেন হাগ অধ্যায়ের ইতি টানল লেভারকুসেন

টেন হাগের সোনালি অধ্যায় ছিল আয়াক্সে। টানা তিনটি লিগ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডেও লিগ কাপ ও এফএ কাপ জিতিয়েছেন।

মাত্র দু’ম্যাচে ছাঁটাই! সিজন ঠিকমতো শুরু হতে না হতেই টেন হাগ অধ্যায়ের ইতি টানল লেভারকুসেন

এরিক টেন হাগ

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 September 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: জার্মান ফুটবলে বিরল ঘটনা। মাত্র দু’টি লিগ ম্যাচে টাচ লাইনে দাঁড়ানোর সুযোগ পেলেন এরিক টেন হাগ (Erik ten Hag)। তার মধ্যেই বিদায়! বায়ার লেভারকুসেন (Bayer Leverkusen) সোমবার ঘোষণা করল, কোচ হিসেবে টেন হাগকে আর দায়িত্বে রাখা হচ্ছে না।

প্রথম ম্যাচে হফেনহাইমের বিরুদ্ধে ১২ হারের পর চাপের পড়েছিলেন ডাচ কোচ। দ্বিতীয় ম্যাচে ১০ জনে খেলা ভের্ডার ব্রেমেনের সঙ্গে ৩৩ ড্র চূড়ান্ত করল তাঁর ভাগ্য। ক্লাব কর্তারা জানিয়ে দিলেন, আর এগোনো সম্ভব নয়। এবার অন্য পরিকল্পনা বেছে নিতে হবে।

লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রোলফেস বিবৃতিতে বলেন, ‘সহজ সিদ্ধান্ত ছিল না। আমরা কেউই চাইনি এমন পদক্ষেপ নিতে। কিন্তু গত কয়েক সপ্তাহে স্পষ্ট হয়েছেএই সেট আপে নতুন করে সফল দল গড়া সম্ভব নয়!’ একই সুরে ক্লাবের সিইও ফের্নান্দো কারো যোগ করলেন, ‘মরশুমের একেবারে শুরুতে এভাবে বিচ্ছেদ কষ্টদায়ক। তবে লক্ষ্যপূরণে আমাদের সেরা পরিবেশ দরকার। তাই এই পদক্ষেপ জরুরি ছিল!’

অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর কর্মহীন ছিলেন। এপ্রিলে জাবি আলোনসো (Xabi Alonso) রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় শূন্যতা তৈরি হয় লেভারকুসেনে। সেই জায়গায় দায়িত্ব নেন টেন হাগ। কাজটা সহজ ছিল না। কারণ স্পেনীয় ম্যানেজারের অধীনে লেভারকুসেন অপরাজিত থেকে বুন্দেসলিগা জিতেছিল, ইতিহাসে প্রথমবার। পাশাপাশি অর্জন করেছিল ঘরোয়া ডাবল জয়ের গৌরবও।

কিন্তু নতুন মরশুমে গদিতে বসেই টেন হাগ পেলেন ভাঙাচোরা স্কোয়াড। একসঙ্গে বিদায় নিলেন ফ্লোরিয়ান উইর্টজ, জেরেমি ফ্রিম্পং, আমিন আদলি, জোনাথন টা, গ্রানিত জাকাযাঁদের দলের মেরুদণ্ড বলা যেতে পারে! এই কারণে শুরুতেই তাল মেলানো কঠিন হয়ে পড়ে। জার্মান কাপের প্রথম রাউন্ডে চতুর্থ ডিভিশনের প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-০ জয় এলেও, লিগে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়াটা কর্তৃপক্ষ ভাল চোখে দেখেনি। সামনে আবার চ্যাম্পিয়নস লিগের কঠিন লড়াই। ফলে অসময়ে প্রস্থান ঠিকই, কিন্তু অপ্রত্যাশিত নয়। এভাবে মাত্র দু’ম্যাচেই বিদায় নেওয়া নতুন রেকর্ড। আগে কোনও কোচ পাঁচ ম্যাচের কমে বরখাস্ত হননি।

মজার বিষয়, শুধু টেন হাগ নন। সাম্প্রতিক সময়ে আরও তিন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের চাকরি গিয়েছে। জোসে মোরিনহোকে বরখাস্ত করেছে ফেনেরবাচে। ওলে গুনার সোলশায়েরের হাত ছেড়েছে বেসিকতাস।

টেন হাগের সোনালি অধ্যায় ছিল আয়াক্সে। টানা তিনটি লিগ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেডেও লিগ কাপ ও এফএ কাপ জিতিয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে দলকে টেনে তুলতে না পারায় সেখানেও বিদায় নিতে হয়। এবার লেভারকুসেনের মঞ্চেও তাঁর অধ্যায় স্থায়ী হল না।

প্রশ্ন এখন একটাইজার্মানির এই ব্যর্থতা কি তাঁর কেরিয়ারের আঁধার দীর্ঘায়িত করবে, নাকি আবারও স্বমহিমায় ফিরে আসবেন টেন হাগ?


```