Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভিষেকেই দুরন্ত গোল দিয়াজের, জার্মান সুপারকাপ ক্যাবিনেটে তুলে বায়ার্নের শুভ মহরৎ

গতকাল ম্যাচের শুরু থেকেই ছিল বায়ার্নের আধিপত্য। আক্রমণে হ্যারি কেন। যিনি ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। ভাগ্য সদয় থাকায় বলটা মার্কারের গায়ে লেগে তাঁর সামনে পড়ে। 

অভিষেকেই দুরন্ত গোল দিয়াজের, জার্মান সুপারকাপ ক্যাবিনেটে তুলে বায়ার্নের শুভ মহরৎ

বায়ার্ন মিউনিখ

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 August 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: নতুন দলে অভিষেক। আর সেই রাতেই এল গোল, জুটল মরশুমের প্রথম শিরোপা! এককথায় স্বপ্নের শুরুয়াত লুইস দিয়াজের (Luis Diaz)। লিভারপুল থেকে সদ্য বায়ার্ন মিউনিখে (Bayern Munich) যোগ দেওয়া কলম্বিয়ান তারকা শনিবার স্টুটগার্টের (Stuttgart) বিরুদ্ধে জার্মান সুপারকাপে (Super Cup) গোল করে দলকে (২-১ ব্যবধানে) জেতালেন। আর এই জয়ের সুবাদে মরসুমের প্রথম ট্রফি উঠল বুন্দেশলিগা চ্যাম্পিয়নদের হাতে।

গতকাল ম্যাচের শুরু থেকেই ছিল বায়ার্নের আধিপত্য। আক্রমণে হ্যারি কেন। যিনি ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। ভাগ্য সদয় থাকায় বলটা মার্কারের গায়ে লেগে তাঁর সামনে পড়ে। কিন্তু চকিতে বামদিকের পোস্ট বরাবর জোরালো শটে যেভাবে জাল কাঁপালেন, সেটা ভাগ্য নয়, পুরোটাই স্কিলের খেলা। ম্যাচের পর ইংরেজ অধিনায়ক উচ্ছ্বসিত। বলেন, ‘ট্রফি দিয়ে সিজনের শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কেরিয়ারে দ্বিতীয় দলগত শিরোপা। মে মাসে বুন্দেশলিগা জয় ছিল প্রথম!’

বায়ার্নের প্রাথমিক আধিপত্যের পর ম্যাচে ঘুরে দাঁড়ায় স্টুটগার্ট। নিক ভোল্টেমাডে দুর্দান্ত শট নিলেও ম্যানুয়েল নয়্যার ঝাঁপিয়ে পড়ে গোল আটকে দেন। এই ভোল্টেমাডেকেই দলে নিতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু দুই ক্লাবের মধ্যে আর্থিক সমঝোতা না হওয়ার জেরে ম্যাচের আগেই স্টুটগার্টের প্রধান নির্বাহী আলেক্সান্ডার ভেয়ারলে সাফ জানিয়েছিলেন, ‘ফাইল বন্ধ। আপাতত আর আলোচনা নয়!’

ম্যাচের আসল নাটক ঘটে ৭৭ মিনিটে। মাঠের বাইরে হাঁটুর ধাক্কায় স্টুটগার্টের ফরোয়ার্ড জেমি লিউলিং যখন চিকিৎসারত, তখন তার সদ্ব্যবহার করে বায়ার্ন। ব্যবধান বাড়ান লুইস দিয়াজ। তাঁর নিখুঁত হেডারে বল জালের ঠিকানা খুঁজে নেয়। লিউলিং পরে অবশ্য মাঠে ফিরে অতিরিক্ত সময়ে স্টুটগার্টের একমাত্র গোল শোধ দেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

ফরোয়ার্ডদের পাশাপাশি দলের জয় নিশ্চিত করার অন্যতম কাণ্ডারী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। দিয়াজের গোলে আগে ৭৫ মিনিটে লিউলিংয়ের দুর্দান্ত শট বাঁচান অবিশ্বাস্য রিফ্লেক্সে। এই সেভই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়!


```