Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ম্যান ইউনাইটেডের কোচ হওয়ার প্রস্তাব এলেও রাজি হননি কেন? এতদিন বাদে কারণ জানালেন ক্লপ

ক্লপের নিজের কথায়, ‘আমি তখন একটা ফুটবল-চিন্তায় তৈরি প্রকল্প খুঁজছিলাম, স্রেফ তারকা কেনা নয়। লিভারপুল সেটা দিয়েছিল এবং ইতিহাস বলে, সিদ্ধান্তটা ভুল ছিল না!’

ম্যান ইউনাইটেডের কোচ হওয়ার প্রস্তাব এলেও রাজি হননি কেন? এতদিন বাদে কারণ জানালেন ক্লপ

ক্লপ

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 October 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ ফুটবলে তিনি এনেছেন রণকৌশলে বিপ্লব। লিভারপুলের (Liverpool) মসিহা বললেও কম বলা হয়! অথচ সেই য়ুর্গন ক্লপই (Jürgen Klopp) কিনা একসময় হতে পারতেন ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ! প্রস্তাবও এসেছিল। তবে শেষ পর্যন্ত নিজেই না বলেছিলেন তিনি। এতদিন বাদে এবার জানালেন, অফার খারিজের আসল কারণ!

২০১৫ সালের অক্টোবর। বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) ছেড়েছেন সদ্য। কাজ খুঁজছেন। ঠিক সেই সময়ই তাঁকে প্রস্তাব দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ক্লপ সেই ডাক প্রত্যাখ্যান করেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ওরা আমাকে বলেছিল, ‘তুমি যাদের চাও, আমরা তাদের আনব... এই খেলোয়াড়, ওই খেলোয়াড়!’ তখনই বুঝে গিয়েছিলাম, এটা আমার ধাঁচের প্রজেক্ট নয়!’

এরপরই ক্লপের মুখে আসে বড় নাম দুটি—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও পল পোগবা (Paul Pogba)। তাঁর সাফ মন্তব্য, ‘আমি পোগবাকে ফিরিয়ে আনতে চাইনি। রোনাল্ডোকেও না। এতে কিছু হত না। ক্লাবের ভাবনা ছিল—বিশ্বের সেরা খেলোয়াড়দের এক জায়গায় জড়ো করা। কিন্তু কেউ ফুটবল নিয়ে ভাবছিল না! চেয়েছিলাম একটা বিশুদ্ধ প্রজেক্ট—যা পরে লিভারপুল আমায় দিয়েছিল!’ এই সূত্রে আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি, মেসির পাশাপাশি ও (রোনাল্ডো) বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু তাই বলে ফিরিয়ে আনার কোনও মানে দাঁড়ায় না। তখন (২০১৩ সালের দিকে) ব্যাপারটা হয়তো রোনাল্ডো বা পগবাকে নিয়ে সরাসরি ছিল না। কিন্তু ধারণা একটাই—‘সব তারকাকে একত্র করতে হবে!’ আমি তখনই জানিয়ে দিই—না, এটা আমার জন্য নয়!’

সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল, সময় তার প্রমাণ দিয়েছে। লিভারপুলে যোগ দিয়েই ক্লপ তৈরি করেন এক অপ্রতিরোধ্য দল। আট বছরে এনে দেন আটটি ট্রফি—যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ (Premier League), চ্যাম্পিয়নস লিগ (Champions League) এবং ক্লাব ওয়ার্ল্ড কাপও (Club World Cup)।

অন্যদিকে, রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংস (2021–2022) তেমন সুখকর হয়নি। ৫৪ ম্যাচে ২৭ গোল করলেও কোচ এরিক টেন হাগের (Erik ten Hag) সঙ্গে ঝামেলায় জড়িয়ে চুক্তি বাতিল। পরে যোগ দেন সৌদি ক্লাব আল নাসেরে (Al-Nassr)।

ক্লপের নিজের কথায়, ‘আমি তখন একটা ফুটবল-চিন্তায় তৈরি প্রকল্প খুঁজছিলাম, স্রেফ তারকা কেনা নয়। লিভারপুল সেটা দিয়েছিল এবং ইতিহাস বলে, সিদ্ধান্তটা ভুল ছিল না!’


```