Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

AFC Women's Asian Cup: ডজন থেকে এক কম! ভারতকে ১১ গোলের মালা পরিয়ে শেষ আটে জাপান

সবচেয়ে বড় হতাশার জায়গা—পুরো ম্যাচে একবারও প্রতিপক্ষের গোলে শট রাখতে পারেনি ভারতীয় মেয়েরা। যারা এই দু:স্বপ্নের পরাজয়ের ফলে গ্রুপ সি-তে এখনও পয়েন্টহীন।

AFC Women's Asian Cup: ডজন থেকে এক কম! ভারতকে ১১ গোলের মালা পরিয়ে শেষ আটে জাপান

বিধ্বংসী জাপান

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 March 2026 21:18

দ্য ওয়াল ব্যুরো: একতরফা ম্যাচ। শুরু থেকে। শেষ পর্যন্ত স্কোরলাইন ১১-০। এএফসি মহিলা এশিয়ান কাপের (AFC Women's Asian Cup 2026) গ্রুপ সি-র খেলায় ভারতের মহিলা ফুটবল দলকে (India women's football team) কার্যত উড়িয়ে দিল জাপান (Japan women's football team)। শনিবার অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে (Perth Rectangular Stadium) এল এই বড় জয়, ভারতের জন্য লজ্জার হার!

আজ গোড়া থেকে আক্রমণে ঝাঁপায় জাপানি বাহিনী। মাত্র চার মিনিটে প্রথম গোল। ডান দিক দিয়ে কাট-ইন করে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নিখুঁত শট নেন ইউজুকি ইয়ামামোটো (Yuzuki Yamamoto)—তাঁর সিনিয়র কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল।

এরপর দ্রুত বাড়তে থাকে ব্যবধান। ১৩ মিনিটে ইউই হাসেগাওয়ার (Yui Hasegawa) সহজ ট্যাপ-ইন, কয়েক মিনিট পর আবার আক্রমণে গোল করেন হিনাতা মিয়াজাওয়া (Hinata Miyazawa)। প্রথম ২০ মিনিটেই স্কোরলাইন ৩-০।

৩৫ মিনিটে নিজের দ্বিতীয়, দলের তিন নম্বর গোল মিয়াজাওয়ার। মাঝমাঠ থেকে দ্রুত পাসিং মুভ শেষ করেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান কিকো সেইকে (Kiko Seike)। বিরতির সময় স্কোর দাঁড়ায় ৫-০।

সংখ্যা আরও বাড়তে পারত। ভারতের গোলকিপার পন্থই চানু (Panthoi Chanu) কয়েকটি ভালো সেভ করে অন্তত কিছু সময় দলের সম্ভ্রম বাঁচিয়ে রাখেন। তবু খেলার নিয়ন্ত্রণ পুরো সময় ছিল জাপানের হাতে। প্রথমার্ধে তাদের বল দখল প্রায় ৭৮ শতাংশ!

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। বদলি হিসেবে নামার পরপরই গোলের ঝড় তোলেন রিকো উয়েকি (Riko Ueki)। কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল করেন তিনি। পরে আরও একটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ! এই সময়পর্বে গোলের তালিকায় নাম তোলেন মায়া হিজিকাতা (Maya Hijikata)। অন্যদিকে মিয়াজাওয়া নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সেরে ফেলেন। রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজার পর ডজন থেকে এক কম, ১১ গোল হজম করে মাঠ ছাড়ে ভারত।

সবচেয়ে বড় হতাশার জায়গা—পুরো ম্যাচে একবারও প্রতিপক্ষের গোলে শট রাখতে পারেনি ভারতীয় মেয়েরা। যারা এই দু:স্বপ্নের পরাজয়ের ফলে গ্রুপ সি-তে এখনও পয়েন্টহীন।  টেবিলের একেবারে নিচে রয়েছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। ভিয়েতনাম (Vietnam women's football team) ও চাইনিজ তাইপেই (Chinese Taipei women's football team) প্রত্যেকের ঝুলিতে তিন পয়েন্ট।
ভারতের পরের ম্যাচ মঙ্গলবার। প্রতিপক্ষ চাইনিজ তাইপেই। আশা বলতে কিছুই নেই৷ এখন স্রেফ মর্যাদা কিছুটা হলেও বাঁচানোর লড়াই।


```