দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পালাবদলে ফের নয়া চমক। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে (TMC) ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)।
তাঁর রাজনৈতিক পথচলা নতুন নয়। ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা (Basirhat South Assembly) থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েছিলেন, যদিও সেবার জিততে পারেননি। এরপর ২০১৬-এর বিধানসভা ভোটে একই আসন থেকেই সহজ জয় আসে।
ঠিক ২০২১-এর ভোটের আগে দলবদল করে চলে যান বিজেপি–তে (BJP)। তবে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর পথচলা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক বছরের মধ্যেই পদ্ম ছেড়ে বেরিয়ে আসেন। ২০২৬-এর ভোটের আগে আবারও ফিরলেন পুরনো দলে, ফলে বসিরহাটের রাজনৈতিক ময়দানে ফের আলোচনা তুঙ্গে।




