Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ISL: নতুন সঙ্গী ফ্যানকোড, সম্প্রচারের লড়াই থেকে ছিটকে গেল জিওহটস্টার

এতকিছুর মধ্যে সবচেয়ে ইতিবাচক খবর—আইএসএল ফিরছে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৫–২৬ মরশুম। যদিও পূর্ণাঙ্গ লিগ নয়, সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন।

ISL: নতুন সঙ্গী ফ্যানকোড, সম্প্রচারের লড়াই থেকে ছিটকে গেল জিওহটস্টার

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 February 2026 11:36

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ চার মাসের অচলাবস্থার পর অবশেষে পথ পেল ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। ২০২৫২৬ মরশুমের জন্য আইএসএলের নতুন সম্প্রচার সঙ্গী হিসেবে নির্বাচিত হল ফ্যানকোড (FanCode)। জিওস্টারকে (JioStar) টপকে দরপত্র জিতে নিয়েছে ড্রিম স্পোর্টসের (Dream Sports) মালিকানাধীন এই ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম। যার ফলে একদিকে যেমন লিগ ফের শুরু হওয়ার সবুজ সংকেত মিলেছে, অন্যদিকে তেমনই সামন এসেছে আইএসএলের বাজারমূল্যে বড়সড় পতনের ছবি।

কীভাবে ফ্যানকোড পেল সম্প্রচারের দায়িত্ব?

আইএসএলের সম্প্রচার স্বত্ব নিয়ে দরপত্র প্রক্রিয়ায় ফ্যানকোড দু’টি আলাদা প্রস্তাব জমা দেয়একটি প্রোডাকশন-সহ, অন্যটি শুধুমাত্র সম্প্রচার ও স্ট্রিমিংয়ের জন্য। দুই প্রস্তাবই ছিল সাড়ে ৮ কোটি টাকার বেশি। বিড ইভ্যালুয়েশন কমিটি (Bid Evaluation Committee) গুণমান ও খরচদুই মানদণ্ডে বিচার করে সম্প্রচার-নির্ভর প্রস্তাবটিকেই চূড়ান্ত সিলমোহর দেয়। সিদ্ধান্তের কথা জানিয়ে এআইএফএফ (All India Football Federation)-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, ‘ফ্যানকোডের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুশি। দেশের আরও বেশি ফুটবলপ্রেমীর কাছে আইএসএল পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য!’ বক্তব্যে স্পষ্ট, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ও দর্শক অভিজ্ঞতাকে গুরুত্বদানে এই সিদ্ধান্ত।

উল্লেখযোগ্যভাবে, গত দু’মরশুমের সম্প্রচার সঙ্গী জিওস্টার প্রায় ৫ কোটি টাকার দরপত্র দিয়েছিল, যা ফ্যানকোডের প্রস্তাবের তুলনায় অনেকটাই কম। সোনি স্পোর্টস (Sony Sports) ও জি স্পোর্টস (Zee Sports) আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি।

আইএসএলের ‘ভ্যালু ক্র্যাশ’: সংখ্যায় ধরা পড়ল পতন

ফ্যানকোড চুক্তি আইএসএল ফের চালু হওয়ার রাস্তা খুলে দিলেও, আর্থিক পরিসংখ্যান চিন্তার কারণ হয়ে উঠছে। গত মরশুমে (২০২৪২৫) আইএসএলের সম্প্রচার চুক্তির মোট মূল্য ছিল প্রায় ২৭৫ কোটি টাকা১৬৩টি ম্যাচে ম্যাচপিছু গড়ে ১.৬৮ কোটি টাকা। যদিও এবারের ছবিটা একেবারে আলাদা। ২০২৫২৬ মরশুমে ম্যাচ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১। ফ্যানকোডের ৮.৬২ কোটি টাকার দর অনুযায়ী ম্যাচপিছু মূল্য দাঁড়াচ্ছে আনুমানিক ৯.৫ লক্ষ টাকা। এক বছরে এই বিপুল পতনে স্পষ্টবিলম্ব, অনিশ্চয়তা আর লিগ থমকে থাকার ধাক্কায় আইএসএলের বাণিজ্যিক বিশ্বাসযোগ্যতা বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কবে মাঠে ফিরছে আইএসএল?

এতকিছুর মধ্যে সবচেয়ে ইতিবাচক খবরআইএসএল ফিরছে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৫২৬ মরশুম। যদিও পূর্ণাঙ্গ লিগ নয়, সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন। মোট ৯১টি ম্যাচে প্রতিটি দল খেলবে ১৩টি করে ম্যাচ। প্রোডাকশনের দায়িত্বে থাকছে কেপিএস স্টুডিওস (KPS Studios), যারা আগেও আই-লিগ (I-League), ডুরান্ড কাপ (Durand Cup) ও বেঙ্গল সুপার লিগ (Bengal Super League) সম্প্রচার করেছে। এখন এআইএফএফ-এর সামনে সবচেয়ে বড় কাজদ্রুত সূচি প্রকাশ করা। সূত্রের খবর, খসড়া সূচি নাকি তৈরি। আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা।


```