Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ISL: আজ যাত্রা শুরু ইস্টবেঙ্গলের, সামনে আত্মবিশ্বাসী নর্থইস্ট! খেলা দেখবেন কোথায়, কীভাবে?

মরশুমের শুরুতেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। সংক্ষিপ্ত ফরম্যাটে শুরুটা ভালো না হলে চাপ বাড়বে। তাই ঘরের মাঠে সমর্থকদের সামনে জোরালো বার্তা দিতে চাইবে ইস্টবেঙ্গল। গত মরশুমের দাপুটে নর্থইস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ISL: আজ যাত্রা শুরু ইস্টবেঙ্গলের, সামনে আত্মবিশ্বাসী নর্থইস্ট! খেলা দেখবেন কোথায়, কীভাবে?

ইস্টবেঙ্গল টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 February 2026 13:40

দ্য ওয়াল ব্যুরো: নতুন মরশুম, নতুন আশা। ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2025-26) সোমবার নিজের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রতিপক্ষ আত্মবিশ্বাসে টইটম্বুর নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। ভেন্যু সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan), খেলা শুরু সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে।

গত পাঁচবারের দ্বৈরথে দুই দলই জিতেছে দু’বার করে, একটি ম্যাচ ড্র। অর্থাৎ, লড়াই সেয়ানে-সেয়ানে। তবে শেষ সাক্ষাতে গুয়াহাটিতে ৪-০ গোলে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়েছিল নর্থইস্ট। সেই স্মৃতি এখনও টাটকা।

এবার অবশ্য বদলে যাওয়া বাহিনী নিয়ে নামছে লাল-হলুদ শিবির। ভারতীয় ফুটবলারদের সংখ্যা ও গভীরতা বাড়ানো হয়েছে। বিদেশি কোটাতেও লক্ষ্যণীয় রদবদল। সুপার কাপে (Super Cup) রানার্স-আপ হয়ে মরশুমের আগে আত্মবিশ্বাসী টিম। ফাইনালে এফসি গোয়ার (FC Goa) কাছে টাইব্রেকারে হারলেও সামগ্রিক পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট।

হেডকোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) দায়িত্ব নেওয়ার পর গত মরশুমে লিগে নবম স্থানে শেষ করে ইস্টবেঙ্গল, যা আইএসএলে এখনও পর্যন্ত তাদের সেরা ফিনিশ। ব্রুজোর কথায়, ‘আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগচ্ছি। পেশাদার কাঠামো গড়ে তুলছি। আগ্রাসী, দ্রুতগতির ফুটবল খেলতে চাই, যাতে সমর্থকেরা গর্ব অনুভব করেন।

অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের কোচ হুয়ান পেদ্রো বেনালি (Juan Pedro Benali) গত মরশুমে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। দল লিগে তৃতীয় হয়ে ইতিহাস রচনা করে। তরুণ ফুটবলারদের সঙ্গে কৌশলগত শৃঙ্খলা মিশিয়ে নতুন পরিচয় পেয়েছে ‘হাইল্যান্ডার্স’। এবার জার্নি শুরুর আগে বেনালির স্পষ্ট বার্তা, ‘ইস্টবেঙ্গল বড় দল। ঐতিহ্য আছে। সমর্থকের চাপ থাকবে। কিন্তু আমরা ছুটি কাটাতে আসিনি। লড়তে এসেছি।

খেলা দেখবেন কোথায়?

ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network)। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে (Fancode App)।

মরশুমের শুরুতেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। সংক্ষিপ্ত ফরম্যাটে শুরুটা ভালো না হলে চাপ বাড়বে। তাই ঘরের মাঠে সমর্থকদের সামনে জোরালো বার্তা দিতে চাইবে ইস্টবেঙ্গল। গত মরশুমের দাপুটে নর্থইস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


```