Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১১ সেপ্টেম্বর থেকে শুরু আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ‘স্বামী বিবেকানন্দ কাপ’, জানালেন অরূপ

প্রতিযোগিতা শুরু হবে রাজ্যের ২৩ জেলার প্রতিটি থেকে ৮টি করে দল নিয়ে। 

১১ সেপ্টেম্বর থেকে শুরু আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা ‘স্বামী বিবেকানন্দ কাপ’, জানালেন অরূপ

অরূপ বিশ্বাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 August 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দ কাপ (Swami Vivekananda Cup)। যৌথভাবে এই প্রতিযোগিতার উদ্যোক্তা রাজ্য ক্রীড়া দফতর, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (State Sports Department, IFA)। প্রতিযোগিতা শুরু হবে রাজ্যের ২৩ জেলার প্রতিটি থেকে ৮টি করে দল নিয়ে। জেলা-ভিত্তিক প্রতিযোগিতায় যারা জিতবে তাদের ৮টি জোনে ভাগ করে খেলা হবে মূল পর্বের। জোন চ্যাম্পিয়নরা খেলবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে সেমিফাইনাল এবং অবশেষে ফাইনাল। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। 

বাংলার ফুটবলের উন্নতির জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে বর্তমান রাজ্য সরকার। প্রতিটি জেলায় ফুটবলের প্রসার ঘটিয়ে প্রতিভাদের তুলে আনার জন্য চলছে কর্মযজ্ঞ। যার অন্যতম হল স্বামী বিবেকানন্দ কাপ। জেলা-ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে তরুণ প্রতিভাদের স্কাউট করে পরবর্তীতে তাদের বড় মঞ্চে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই প্রয়াস।

গত কয়েক বছর ধরেই সরাকারি উদ্যোগে গোটা বাংলা-জুড়ে হচ্ছে নানা প্রতিযোগিতা। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলার সেই সব প্রতিযোগিতা থেকে উঠে এসে কলকাতার বিভিন্ন ক্লাবে খেলছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, আন্তঃজেলা এই টুর্নামেন্ট হচ্ছে ভবিষ্যৎ গড়ার মঞ্চ। 


```