Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরনো ক্লাবকে হারিয়ে জবি বললেন, 'লড়াই এখনও শেষ হয়নি, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া'

আমি একজন পেশাদার ফুটবলার। দলের স্বার্থে যেটা করার, সেটাই করেছি। যখন লাল-হলুদ জার্সিতে খেলতাম, তখনও চেষ্টা করতাম নিজের সেরাটা দেওয়ার। 

পুরনো ক্লাবকে হারিয়ে জবি বললেন, 'লড়াই এখনও শেষ হয়নি, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া'

জবি জাস্টিন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 August 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup) অভিষেকেই ফাইনালে উঠে ইতিহাস রচনা করেছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বুধবার সেমিফাইনালে তারা ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়েছে ২-১ গোলে। এর আগে ডুরান্ড কাপে অভিষেক লগ্নে কোনও ক্লাব ফাইনাল তো দূরের কথা শেষ চারেও উঠতে পারেনি। সেই অসাধ্যসাধনই এবার করে দেখালেন কিবু ভিকুনার (Kibu Vicuna) ছেলেরা।

ক্লাবের বয়স মাত্র কয়েক বছর। আর তার মধ্যেই সাফল্য পেতে শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবার তারা খেলবে আই-লিগ প্রথম ডিভিশনে। তার আগে ডুরান্ড কাপ ছিল তাদের কাছে নিজেদের প্রস্তুত করার মঞ্চ। মোহনবাগানের কাছে গ্রুপ পর্বে পাঁচ গোল খেলেও ফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে তিনটি আইএসএল ক্লাব ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি ও মহামেডানকে। এবার ফাইনালে ডায়মন্ড হারবারের সামনে আইএসএলের আরও একটি ক্লাব নর্থ-ইস্ট ইউনাইটেড। যারা শিলং লাজংকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। পাশাপাশি জন আব্রাহামের নর্থ-ইস্ট ডুরান্ডের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও।

বুধবারের সেমিফাইনালে বলতে গেলে প্রাক্তন ঘরের ছেলের কাছেই হেরেছে ইস্টবেঙ্গল। সাত বছর আগে লাল-হলুদ জার্সিতে নিজের অভিষেক ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নায়ক হয়ে উঠেছিলেন জবি জাস্টিন (Jobi Justin)। বুধবার ৮৩ মিনিটে তাঁর করা গোলেই হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জবি বললেন, আমি একজন পেশাদার ফুটবলার। দলের স্বার্থে যেটা করার, সেটাই করেছি। যখন লাল-হলুদ জার্সিতে খেলতাম, তখনও চেষ্টা করতাম নিজের সেরাটা দেওয়ার। ডায়মন্ড হারবারেরর হয়েও সেটাই করার চেষ্টা করছি। দলকে জয় এনে দিতে পেরে আমি খুশি। আমাদের এই জয় এসেছে দলগত ফুটবল খেলেই।” 

সেই সঙ্গে জবি বলেছেন, আমি দলের অধিনায়ক। তাই দায়িত্বটাও বেশি। তবে আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ফাইনালে নর্থ-ইস্টের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। এবার তার জন্য প্রস্তুত হতে হবে।

তবে নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করার পর সেভাবে উৎসবে মাততে দেখা যায়নি জবিকে। এই মালয়ালি স্ট্রাইকার অবশ্য আগেই জানিয়েছিলেন, গোল করলেও তিনি সেভাবে সেলিব্রেশন করবেন না।  


```