Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বিদ্ধ, তবু এশিয়া কাপের আগে ‘পুরস্কৃত’ আগারকর!

এদিকে চুক্তি নবীকরণের খবর সামনে আসার পর আগরকর যেন আরও উজ্জীবিত, আরও সাহসী। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে শ্রেয়সকে না রাখা নিয়ে অস্বস্তি দেখাননি, সপাটে জবাব দেন। 

একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বিদ্ধ, তবু এশিয়া কাপের আগে ‘পুরস্কৃত’ আগারকর!

অজিত আগারকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 August 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতীয় ক্রিকেটারদের নিয়ন্তা। খেলোয়াড়দের দলে সুযোগ পাওয়া-না পাওয়ার অনেকটাই তাঁর নিয়ন্ত্রণে। এবার সেই নির্বাচক প্রধান অজিত আগারকরকে (Ajit Agarkar) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এশিয়া কাপের (Asia Cup) ঠিক আগে তাঁর উপর আস্থা আর বিশ্বাস আরও এক দফা জোরালো করল বিসিসিআই। প্রধান নির্বাচকের চুক্তি বাড়ানো হল জুন ২০২৬ পর্যন্ত।

ইদানীং, আগারকরকে নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। যদিও যাবতীয় গুঞ্জন থামিয়ে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, দল বাছাইয়ের দায়িত্ব তাঁর হাতেই সবচাইতে নিরাপদ। যদিও ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র খবর মোতাবেক, আজ নয়, এবারের আইপিএল (২০২৫) শুরু হওয়ার আগেই নতুন মেয়াদের চুক্তি সেরে ফেলেছিল বোর্ড।

আগারকরের নেতৃত্বে নির্বাচনী কমিটির মেয়াদ এখনও পর্যন্ত বেশ সাফল্যময়। তাঁর সময়েই ভারত জিতেছে চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি সিজনে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিসিআইয়ের এক পদস্থ কর্তা বলেছেন, ‘আগারকরের জমানায় ভারতীয় দল শুধু শিরোপাই হাতে তোলেনি, টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটে একটা বড়মাপের পরিবর্তনের সাক্ষী। তাই বোর্ড চুক্তি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি কয়েক মাস আগে তা মেনেও নিয়েছেন!’

এদিকে চুক্তি নবীকরণের খবর সামনে আসার পর আগরকর যেন আরও উজ্জীবিত, আরও সাহসী। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে শ্রেয়সকে না রাখা নিয়ে অস্বস্তি দেখাননি, সপাটে জবাব দেন। এবার বুমরাহর ভবিষ্যত নিয়েও একইরকম সোজাসুজি উত্তর দিলেন প্রধান নির্বাচক। তাঁর কথায়, ‘এই মুহূর্তে কোনও লিখিত পরিকল্পনা নেই। তবে টিম ম্যানেজমেন্ট, ফিজিও বা যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সবসময় যোগাযোগ রাখছেন। এটা নতুন কিছু নয়। চোট পাওয়ার আগেও বুমরাহকে বিশেষ যত্নে রাখা হয়েছে। আমরা জানি, ও কতটা গুরুত্বপূর্ণ!’ এরপর জুড়ে দেন, ‘আমরা ওকে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পেতে চাই। অবশ্যই প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ প্রয়োজনীয়। তবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বড় সিরিজে ওর উপস্থিতি সবচেয়ে জরুরি!’

গত কয়েক বছরে চোট-আঘাতের জেরে বুমরাহকে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে। এই নিয়ে আগারকরের মন্তব্য, ‘প্রায় সব ফাস্ট বোলারের উপর নজর থাকে। কিন্তু যেহেতু বারবার চোট পেয়েছে, তাই ওর জন্য আলাদা পরিকল্পনা। আগামী ছ’মাস হোক বা কোনও সিরিজে—এই পর্যবেক্ষণ একই রকম চলবে!’

আগারকর পরিষ্কার করে দিয়েছেন, কোচ কিংবা অধিনায়ক নয়, বুমরাহকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক ও সাপোর্ট স্টাফ। তাঁর কথায়, ‘ওর শারীরিক অবস্থা কেমন, দলের প্রয়োজন কতটা—যাবতীয় বিষয়ই গুরুত্বপূর্ণ। ফিজিও আর ট্রেনারদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই ও যত বেশি সম্ভব মাঠে নামুক!’

সামনে এশিয়া কাপ। ভারতীয় দলের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর, দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। চার দিন পরই ১৪ সেপ্টেম্বর হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ, একই ভেন্যুতে। ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে খেলবে সূর্যকুমার ব্রিগেড। এই পরিস্থিতিতে আগরকরের নতুন চুক্তি নবীকরণে বোর্ডের স্পষ্ট বার্তা—দলের রূপান্তর ও সাফল্যের দায়িত্ব এখনই তাঁর থেকে অন্য কারও হাতে যাচ্ছে না।


```