Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’দিন আগে ‘অনিশ্চিত’ শুভমানকে দুম করে ‘সহ-অধিনায়ক’ করে নির্বাচকরা কোন বার্তা দিতে চাইলেন?

এখন সূর্যকুমার যাদব অধিনায়ক আছেন ঠিকই। কিন্তু কতদিন? সহ-অধিনায়ক শুভমানই কি অল্প দিনের মধ্যে তাঁর হাত থেকে ব্যাটন তুলে নিতে চলেছেন? 

দু’দিন আগে ‘অনিশ্চিত’ শুভমানকে দুম করে ‘সহ-অধিনায়ক’ করে নির্বাচকরা কোন বার্তা দিতে চাইলেন?

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 August 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই প্রশ্নটা ছিল: ‘শুভমান গিল (Shubhman Gill) কেন নন?’ সেখান থেকে হাওয়া ঘুরে গিয়ে চক্কর কাটছে অন্য সওয়াল: ‘শুভমান গিল কেন সহ-অধিনায়ক?’ সমবেদনার বাষ্প আপাতত উধাও। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ফের একবার ‘বঞ্চিত’ করে তাঁর জায়গায় বাছাই পনেরোর টিম লিস্টে ঢুকেছেন শুভমান—জানার পর দেশের ক্রিকেট মহলে বিতর্ক উসকে উঠেছে।

যদিও তাতে আমল দিতে নারাজ সুনীল গাভাসকার। জাতীয় টেস্ট দলের অধিনায়কের এশিয়া কাপে জায়গা পাওয়া এবং সহ-অধিনায়ক হওয়ার মধ্যে তিনি কোনও অসঙ্গতি দেখছেন না। সানির ভাষায়, ‘বিস্ময়ের কিছু নেই। দু’সপ্তাহ আগেই শুভমান ৭৫০-এর উপর রান করেছে। এমন ফর্মে থাকার ক্রিকেটারকে আপনি কোনওভাবেই বাদ দিতে পারেন না। তা ছাড়া ও আইপিএলেও দারুণ খেলেছে। যা ইংল্যান্ড সফর শুরুর মাত্র কিছুদিন আগেই শেষ হয়!’

এর জন্য অনেকেই নির্বাচকদের কাঠগড়ায় তুললেও তাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না গাভাসকর। বরং, অজিত আগারকরের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা খুব ভাল বাছাই!’

এই অন্তর্ভুক্তি কি আগামী বছরের টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের পালাবদলের সংকেত? এখন সূর্যকুমার যাদব অধিনায়ক আছেন ঠিকই। কিন্তু কতদিন? সহ-অধিনায়ক শুভমানই কি অল্প দিনের মধ্যে তাঁর হাত থেকে ব্যাটন তুলে নিতে চলেছেন? টেস্ট-টি-২০-র পাশাপাশি ওয়ান ডে-তেও কি ভাবী দলনেতা শুভমান?

এমনই একগুচ্ছ প্রশ্নে জবাবে ‘হ্যাঁ’ বলেছেন সুনীল। তাঁর কথায়, ‘শুভমানকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার আড়ালে তিনি যে ভবিষ্যতে টি-২০ দলকে নেতৃত্ব দিতে চলেছেন—এই বার্তা পৌঁছে দেওয়া হল। আমার মতে, এটা খুবই ভাল নির্বাচন!’

কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে গাভাসকর জুড়ে দেন, ‘ইংল্যান্ডে আত্মবিশ্বাসী দেখিয়েছে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাড়ে সাতশোর উপর রান করাটা বুঝিয়ে দেয় শুভমান চাপ নিয়ন্ত্রণ করতে জানে! আগামী দিনেও ও নেতৃত্ব দিতে চলেছেন। একটু আগে দায়িত্ব সামলানোর সু্যোগ পাওয়ায় মোটের উপর ভালই হল!’

আলাদা করে শ্রেয়স কিংবা যশস্বীকে কেন নেওয়া হল না—এই নিয়ে নাম করে কিছু না বললেও গাভাসকরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘এ, বি কিংবা সি-র দলে থাকা উচিত ছিল—এটা আলোচনা করা অর্থহীন। এটাই আপাতত আমাদের টিম। নির্বাচকরা দল বেছে নেওয়ার আগে নিজেদের মতামত রাখার মানে দাঁড়াত। কিন্তু একবার দল বাছাইয়ের পর আমাদের ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত! সেই জায়গায় এ-র বদলে বি-এর থাকা উচিত ছিল শুধুমাত্র বিতর্ক বাড়ায়। যা একেবারেই অনভিপ্রেত!’


```