Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিনা ব্যাখ্যায় অক্ষরের থেকে সহ-অধিনায়কত্ব কেড়ে শুভমানের হাতে দেওয়া হল কীভাবে? উঠছে প্রশ্ন!

এক বছর পর টি২০ ফরম্যাটে ফিরলেন শুভমান গিল, জাতীয় টেস্ট টিমের অধিনায়ক। আর তাঁর সম্মানার্থে এবং আগামী দিনে টিম ইন্ডিয়ার সব ফর্ম্যাটের দলনেতা হিসেবে তুলে আনার বার্তা ছড়িয়ে দিতে অক্ষরের সহ-অধিনায়কের পদও বিনা ব্যাখ্যায় চলে গেল গিলের হাতে। 

বিনা ব্যাখ্যায় অক্ষরের থেকে সহ-অধিনায়কত্ব কেড়ে শুভমানের হাতে দেওয়া হল কীভাবে? উঠছে প্রশ্ন!

অক্ষর প্যাটেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 August 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: দলে জায়গা পেলেন। সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু যেটা অপ্রত্যাশিত এবং সবার অলক্ষে ঘটে গেল, সেটা সহ-অধিনায়কের দায়িত্ব হারানো। সবমিলিয়ে দুর্যোগের বাণিজ্যনগরীতে আয়োজিত প্রধান নির্বাচক অজিত আগারকরের সাংবাদিক সম্মেলন অক্ষর প্যাটেলের (Axar Patel) কাছে ভাল-মন্দ মেশানো খবর পৌঁছে দিল।

পদ হারানো নিয়ে দলের বাঁ-হাতি স্পিনার এখনও পর্যন্ত কিছু না বললেও তাঁর হয়ে আওয়াজ তুলেছেন মহম্মদ কাইফ (Mohammed Kaif)। ছুড়ে দিয়েছেন প্রশ্ন: কীভাবে কোনও ব্যাখ্যা ছাড়াই অক্ষরের হাত থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে শুভমান গিলকে (Shubhman Gill) দিয়ে দেওয়া হল? আর কেউ চান বা না চান, দলের বিশ্বস্ত স্পিনার এই নিয়ে কি একটা কৈফিয়ত দাবি করতে পারেন না?

ইংল্যান্ডের বিরুদ্ধে বছরের শুরুতে পাঁচ ম্যাচের সিরিজে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয় অক্ষরকে। সঙ্গত কারণেই। বিশ্বকাপজয়ী দলের অন্যতম মুখ তিনি। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকে চূর্ণ করেছিলেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ সামলেছিলেন ব্যাট হাতে—৩১ বলে ৪৭ রান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বল হাতে নিয়ে ফিরিয়েছিলেন বিপজ্জনক ট্রিস্টান স্টাবসকে। ভারতের ট্রফি জয়ের পথে তাঁর অবদান তাৎপর্যপূর্ণ!

তবু এশিয়া কাপের দল ঘোষণায় ছবিটা পাল্টে গেল। এক বছর পর টি২০ ফরম্যাটে ফিরলেন শুভমান গিল, জাতীয় টেস্ট টিমের অধিনায়ক। আর তাঁর সম্মানার্থে এবং আগামী দিনে টিম ইন্ডিয়ার সব ফর্ম্যাটের দলনেতা হিসেবে তুলে আনার বার্তা ছড়িয়ে দিতে অক্ষরের সহ-অধিনায়কের পদও বিনা ব্যাখ্যায় চলে গেল গিলের হাতে। ভূতপূর্ব সহ-অধিনায়ক এখন দলের সাধারণ সদস্য মাত্র!

আরও অনেকের মতো মহম্মদ কাইফও বিষয়টি মানতে পারছেন না। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আশা করি অক্ষর প্যাটেলকে আগে থেকে জানানো হয়েছিল, যে তাঁর সহ-অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছে। যেন তিনি সাংবাদিক সম্মেলন থেকে সেটা না শোনেন! অক্ষরের কোনও ভুল ছিল না। তাই অন্তত একটি ব্যাখ্যা তাঁর প্রাপ্য!’

কাইফের চাপা অসন্তোষ অমূলক নয়। পরিসংখ্যানও অক্ষরের হয়ে কথা বলছে। ৭১টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে তাঁর রান ৫৩১, স্ট্রাইক রেট ১৩৯.৩২। পাশাপাশি উইকেট ৭১টি, গড় ২২.১২। এই ধারাবাহিকতাই বলছে তিনি দলের জন্য কতটা অপরিহার্য সদস্য!

এশিয়া কাপের দলে অক্ষরের পাশাপাশি জায়গা পেয়েছেন আরও দুই স্পিনার—কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। বাদ পড়েছেন দুই আলোচিত মুখ: শ্রেয়স আইয়ার আর যশস্বী জয়সওয়াল। ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহ।


```