Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অক্ষর নয় কেন? সূর্য জানিয়ে দিলেন শুভমানকে তাঁর ডেপুটি করার কারণ

গিল যখন এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন, তখনও তিনি সহ-অধিনায়ক ছিলেন। 

অক্ষর নয় কেন? সূর্য জানিয়ে দিলেন শুভমানকে তাঁর ডেপুটি করার কারণ

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 August 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবার এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল (Asia Cup, Team india Squad) ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর ও টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠকের পর দল ঘোষণা করেন। দলে সব থেকে বড় চমক শুভমান গিলকে সহ-অধিনায়ক (Vice-Captain, Shubman Gill) ঘোষণা করা। 

ভারতের লাল বলের অধিনায়ক শুভমান এশিয়া কাপের দলে সুযোগ পাবেন কি না সেই বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক কালে সেভাবে দেখা যায়নি গিলকে। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি তিনি খেলেছিলেন ২০২৪ সালের জুন মাসে। কিন্তু তাঁর উপর শুধু ভরসা রাখেননি নির্বাচকরা, গিলকে সহ-অধিনায়কও করা হয়েছে।

ভারতকে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানোর পরই রোহিত শর্মা জানিয়েছিলেন, এই ফরম্যাটে তিনি আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না। এর আগে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে দেখা গেলেও চোট তাঁকে পিছিয়ে দেয়। হার্দিকের চোট দরজা খুলে দেয় সূর্যর। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক এখন সূর্যই। 

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে সূর্যর ডেপুটি হিসাবে দেখা গিয়েছিল অক্ষর প্যাটেলকে। এশিয়া কাপের দলে অক্ষর থাকলেও এবার সহ-অধিনায়ক হয়েছেন শুভমান। আর এই দেখে অনেকেই ভুরু কোঁচকাতে শুরু করে দিয়েছেন। তবে, অক্ষরের পরিবর্তে গিলকে কেন তাঁর ডেপুটি করা হল, সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন স্বয়ং সূর্যকুমার যাদব। 

এদিন সাংবাদিক সম্মেলনে সূর্য বলেছেন, গিল যখন এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন, তখনও তিনি সহ-অধিনায়ক ছিলেন। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে নয়, শ্রীলঙ্কায় কুড়ি-বিশের সিরিজ খেলতে গিয়েছিল ভারত। আমি ছিলাম অধিনায়ক আর গিল ছিল ডেপুটি। আমরা সেই সফর দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন বৃত্ত শুরু করেছিলাম। এরপর গিল ব্যস্ত হয়ে পড়ে টেস্ট ক্রিকেট নিয়ে। টেস্ট ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ব্যস্ত থাকার কারণে শুভমান টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পানি। তবে এবার তাঁকে পেয়ে আমরা খুবই খুশি। পাশাপাশি সূর্য এদিন সাংবাদিক সম্মলেন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইংল্যান্ড সফরে পর গিলকে স-ফরম্যাটে প্রকাশ করার ভারতের সম্ভাব্য পরিকল্পনা রয়েছে।

আট দলের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিশাহির সঙ্গে '' গ্রুপে রাখা হয়েছে।


```