Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, দলে বুমরাহ, স্থান হল না শ্রেয়সের

বুধবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের সহ-অধিনায়ক করা হয়েছে ভারতের লাল-বলের অধিনায়ক শুভমান গিলকে।

এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, দলে বুমরাহ, স্থান হল না শ্রেয়সের

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 August 2025 15:31

এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, দলে বুমরাহ, স্থান হল না শ্রেয়সের

দ্য ওয়াল ব্যুরোদোলচল থাকলেও শুভমান গিলেই (Shubman Gill) আস্থা রাখল বোর্ডের নির্বাচক কমিটি (BCCI Selection Committee)। বুধবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের সহ-অধিনায়ক করা হয়েছে ভারতের লাল-বলের অধিনায়ক শুভমান গিলকে। প্রত্যাশিত ভাবেই দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকবে সূর্যকুমার যাদবের হাতে।

বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ভারতের এশিয়া কাপ স্কোয়াড (India Squad) ঘোষণা করেন। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বিসিসিআই নির্বাচকদের সঙ্গে বৈঠকের পর দল ঘোষণা করা হয়। ১৫ জনের স্কোয়াডে রয়েছে জসপ্রীত বুমরাহর নামও। তবে স্থান হয়নি শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালের।

দল ঘোষণার আগেই মোটামুটি বেশ কয়েকজনের নির্বাচন নিশ্চিত ছিল। সেই তালিকায় ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংরা। সেই অর্থে দলে বিশেষ কোনও চমক দেখা যায়নি। জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রশ্ন থাকলেও তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে মহম্মদ সিরাজকে সম্ভবত আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা ভেবে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি।

যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনও দলে জায়গা পাননি গত আইপিএলে দুরন্ত পারফর্ম করা সত্ত্বেও। এই দুই ক্রিকেটারই টপ অর্ডার ব্যাটার। কিন্তু অভিষেক, সঞ্জু বা তিলক টপ অর্ডারে থাকায় সাই ও যশস্বীর নাম বিবেচনায় আনেনি অজিত আগারকর অ্যান্ড কোং। রিঙ্কু সিংকে নিয়ে প্রশ্ন থাকলেও তাঁক রাখা হয়েছে। সেই সঙ্গে পেসার-অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রয়েছেন শিবম দুবে। পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জিতেশ শর্মার উপরই ভরসা রেখেছেন নির্বাচকরা।

টিম ইন্ডিয়ার স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (ভিসি), অভিষেক শর্মা, তিলক র্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা ও রিঙ্কু সিং


```