Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নতুন পালক মোহনবাগানের তাজে, অপ্টার বিচারে ভারত সেরা মেরিনার্স, দশে লাল-হলুদ

বিশ্বের অন্যতম ফুটবল অ্যানালিস্ট সংস্থা অপ্টার র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ক্লাব মোহনবাগান। সাম্প্রতিক কালে ক্লাবের অসাধারণ পারফরম্যানসের ফলেই এই সাফল্য এসেছে।

নতুন পালক মোহনবাগানের তাজে, অপ্টার বিচারে ভারত সেরা মেরিনার্স, দশে লাল-হলুদ

মোহনবাগান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 23 August 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়ে বিদায় নিতে হয়েছে মোহনবাগানকে (Mohunbagan SG)। স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন জনতা ডার্বি হেরে কিছুটা হলেও মুষড়ে পড়েছে। মেরিনার্সের পরবর্তী টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়নস লিগ টু। ১৬ সেপ্টেম্বর তারা গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের আহাল এফসির। বাগানের গ্রুপের বাকি দুই দল হল, ইরানের সেপাহান এসসি ও জর্ডনের আল হুসেনইন।

এএফসির লক্ষ্যে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন হোসে মোলিনার ছাত্ররা। এদিনই দলের অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহতাব সিং। মুম্বই এফসি থেকে এই সেন্ট্রাল ডিফেন্ডার গোষ্ঠ পাল সরণির ক্লাবে এসেছেন পাঁচ বছরের চুক্তিতে। পাশাপাশি ক্লাব সূত্রে জানা গিয়েছে, ব্রাজিলের স্ট্রাইকার রবসনও খুব দ্রুত মোহনবাগানে যোগ দিতে চলেছেন।

এর মধ্যেই মোহনবাগান ক্লাবে এসেছে খুশির খবর, যা মুষড়ে পড়া বাগান সমর্থকদের উজ্জীবীত করতে পারে। বিশ্বের অন্যতম ফুটবল অ্যানালিস্ট সংস্থা অপ্টার র‍্যাঙ্কিংয়ে (Opta Rankings) দেশের সেরা ক্লাব মোহনবাগান। সাম্প্রতিক কালে ক্লাবের অসাধারণ পারফরম্যানসের ফলেই এই সাফল্য এসেছে।

অপ্টার বিচারে মোহনবাগানের গ্লোবাল র‍্যাঙ্কিং ১৭২৭। দেশের সেরা হলেও এশিয়ায় মেরিনার্স রয়েছে ১৮৬ নম্বরে, আর গোটা বিশ্বে বাগানের স্থান ১৮৪২তম। ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। এরপর রয়েছে যথাক্রমে মুম্বই সিটি, বেঙ্গালুরু এফসি ও ওড়িশা এফসি। দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল আর ১৩তম স্থানে রয়েছে মহামেডান। বাংলার অপর ক্লাব ডায়মন্ড হারবার এফসি রয়েছে ২৬তম স্থানে। 

এশিয়ার মধ্যে র‍্যাঙ্কিং শীর্ষের দুই ক্লাব যথাক্রমে আল হিলাল ও আল নাসের।


```