Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ব্যর্থতার সরণিতেই ভারত, শেষ মুহূর্তের পেনাল্টিতে হেরে গেল মার্কুয়েজের ছাত্ররা

ম্যাচের সংযোজিত সময়ে (৯০+১) বড় ভুল করে বসলেন ভারতের শেষ দুর্গরক্ষক বিশাল কাইথ। হংকংয়ের উদেবুলুজোরকে বক্সের মধ্যে ফাউল করে বসলেন তিনি। নিজেই তো হলুদ কার্ড দেখলেনই, সেই সঙ্গে দলকেও ডুবিয়ে দিলেন। 

ব্যর্থতার সরণিতেই ভারত, শেষ মুহূর্তের পেনাল্টিতে হেরে গেল মার্কুয়েজের ছাত্ররা

এভাবেই বারবার আটকে গেলেন সুনীল ছেত্রী

শেষ আপডেট: 10 June 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: ভারত মহাসাগর দিয়ে প্রচুর জল গড়িয়ে যায়, কোচ আসে কোচ যায়, তবুও ভারতের জাতীয় ফুটবল দলের কোনও পরিবর্তন হয় না। এখনও গোলের জন্য তাকিয়ে থাকতে হয় চল্লিশোর্ধ্ব সুনীল ছেত্রীর দিকে। এশিয়ান এএফিস কাপের কোয়ালিফায়ারের (AFC Asian Cup qualifier) প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তবুও ড্র করেছিল ভারত। আর এদিন তো হংকংয়ের (India vs Hong Kong) কাছে হেরেই গেল মনোলো মার্কুয়েজের ছাত্ররা। সেই সঙ্গে শেষ হয়ে গেল মূল পর্বে খেলার স্বপ্নও। 

ম্যাচের সংযোজিত সময়ে (৯০+১) বড় ভুল করে বসলেন ভারতের শেষ দুর্গরক্ষক বিশাল কাইথ। হংকংয়ের উদেবুলুজোরকে বক্সের মধ্যে ফাউল করে বসলেন তিনি। নিজেই তো হলুদ কার্ড দেখলেনই, সেই সঙ্গে দলকেও ডুবিয়ে দিলেন। রেফারি নির্দেশ দিলেন স্পটকিকের। পেনাল্টি থেকে গোল করে দলকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিলেন পেরেইরা। 

এদিন র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সুনীলকে রাখেননি হেডস্যার মার্কুয়েজ। ব্র্যান্ডন ফার্নান্ডেজকে আপফ্রন্টে রেখে দল সাজিয়েছিলেন তিনি। কিন্তু একের পর এক সহজ সুযোগ নষ্ট করলেন গোয়ার এই ফরোয়ার্ড। লিস্টন কোলাসো আর আশিক কুরুনিয়ানকে রেখেছিলেন দুই উইংয়ে। কিন্তু তাঁদের পরিচিত দৌড় এদিন দেখাই গেল না।

গোল হচ্ছে না দেখে সুনীলকে মার্কুয়েজ নামালেন নাওরেম মহেশের পরিবর্তে ম্যাচের ৫৮ মিনিটে। তবে জাতীয় দলের সর্বোচ্চ স্কোরার আর আগের জায়গায় নেই। আইএসএলে প্রচুর গোল করলেও তিনি এবার বারবার আটকে গেলেন হংকং রক্ষণের কাছে। 

এই ম্যাচই সম্ভবত শেষ ম্যাচ মেন ইন ব্লুজের হেডস্যার মানোলোর কাছে। দুটি ম্যাচ ভারতকে কোচিং করিয়েছেন তিনি। একটি ড্র ও একটি হার দিয়েই শেষ হল তাঁর অধ্যায়।


```