Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দলের একাদশে কারা রয়েছেন? দেখে নিন

অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, মার্নাস লাবুশান তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো টেস্টে ওপেন করবেন অভিজ্ঞ উসমান খোয়াজার সঙ্গে। দলে ওপেনার হিসাবে তরুণ স্যাম কনস্টাস থাকলেও লাবুশানের অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন তাঁরা। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দলের একাদশে কারা রয়েছেন? দেখে নিন

প্যাট কামিন্স ও তেম্বা বাভুমা

শেষ আপডেট: 10 June 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC WTC Final at Lords)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নামবে দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) বিরুদ্ধে। ম্যাচের আগের দিন (মঙ্গলবার) ফাইনালের জন্য একাদশ (First Eleven Announce) ঘোষণা করল অস্ট্রেলিয়া। 

একাদশ ঘোষণা করার সময় অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, মার্নাস লাবুশান তার কেরিয়ারে প্রথমবারের মতো টেস্টে ওপেন করবেন অভিজ্ঞ উসমান খোয়াজার সঙ্গে। দলে ওপেনার হিসাবে তরুণ স্যাম কনস্টাস থাকলেও লাবুশানের অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন তাঁরা। পাশাপাশি একাদশে রয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। পিঠের চোটের কারণে এক বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন তিনি। গ্রিন নামবেন ৩ নম্বরে। স্টিভ স্মিথ নামবেন তার প্রিয় স্থান চার নম্বরে

অস্ট্রেলিয়ার একাদশ:

উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।

শুধু অস্ট্রেলিয়া নয়, দক্ষিণ আফ্রিকাও ফাইনালের আগের দিন তাদের একাদশ ঘোষণা করেছে। ২০২৪ সালের আগস্টের পর প্রথমবারের মতো টেস্ট দলে ফিরে এসেছেন ফাস্টবোলার লুঙ্গি এনগিডি। দলে একমাত্র স্পিনার হিসাবে রয়েছেন কেশব মহারাজ। 

দক্ষিণ আফ্রিকার একাদশ:

তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিনে, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।


```