Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

Cristiano Ronaldo: ‘হাজার গোল করেই ছাড়ব!’ বুটজোড়া তুলে রাখার আগে লক্ষ্যে অবিচল রোনাল্ডো

রোনাল্ডোর যাত্রা এখন আর স্মৃতিচারণ নয়, খাঁটি অঙ্কের লড়াই। ৯৫৬ থেকে ১০০০—ব্যবধানটা আজ আর অলীক শোনাচ্ছে না।

Cristiano Ronaldo: ‘হাজার গোল করেই ছাড়ব!’ বুটজোড়া তুলে রাখার আগে লক্ষ্যে অবিচল রোনাল্ডো

রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 December 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: বয়স ক্যালেন্ডারে বাড়ছে। বিতর্ক থামছে না। তবু লক্ষ্য একচুল নড়েনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আবার স্পষ্ট করে জানিয়ে দিলেনফুটবলের ‘অসম্ভব’ হাজার গোলের মাইলস্টোন তিনি ছোঁবেনই। তবে শর্ত একটাইচোট যেন বাধা না হয়ে দাঁড়ায়।

‘এটা স্বপ্ন নয়, টার্গেট’

চলতি বছরের ‘গ্লোব সকার অ্যাওয়ার্ডসে’র (Globe Soccer Awards) মঞ্চে দাঁড়িয়ে রাখঢাক না করেই পর্তুগিজ তারকা জানালেন, তিনি কোথায় খেলছেনইউরোপ না মধ্যপ্রাচ্যতা বড় কথা নয়। আসল বিষয় একটাই, জেতা আর গোল করা।

রোনাল্ডোর ভাষায়, ‘এই ইভেন্টটা আমার খুব প্রিয়। এখানে দারুণ মানুষদের সঙ্গে দেখা হয়, স্ত্রীও থাকে পাশে। খেলাটা চালিয়ে যাওয়া কঠিন ঠিকই, কিন্তু আমার ভিতরের খিদে এখন একটুও কমেনি। আমি জিততে চাই, আর সেই মাইলস্টোনে পৌঁছতে চাইযেটা সবাই জানে।তারপর এক লাইনে আত্মবিশ্বাসের সিলমোহর: ‘চোট না পেলে, আমি নিশ্চিত, ওখানে পৌঁছব।

সংখ্যা বলছে, কথাটা ফাঁকা নয়

এই আত্মবিশ্বাস নেহাত আবেগের কথা নয়। সাম্প্রতিক ম্যাচে আল নাসেরের (Al-Nassr) জার্সিতে আল-আখদুদের বিরুদ্ধে জোড়া গোল করে রোনাল্ডোর কেরিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬। অর্থাৎ, চার অঙ্কের দরজায় কড়া নাড়া শুরু হয়ে গিয়েছে। ওই জয়ের সুবাদেই আল-নাসর টানা দশম সৌদি প্রো লিগ (Saudi Pro League) ম্যাচ থেকে তিন পয়েন্ট করে ছিনিয়ে নিয়েছে। লিগ টেবিলের শীর্ষে টিম, আর গোল্ডেন বুটের দৌড়ে রোনাল্ডোর সঙ্গে সমানতালে রয়েছেন জোয়াও ফেলিক্স (João Félix)—দু’জনেরই গোলসংখ্যা ১২।

সংখ্যার বাইরে রোনাল্ডো

৪০ পেরিয়েও পারফরম্যান্সে ভাটার টান নেই। ২০২৫ সালেই সিআরসেভেনের গোলসংখ্যা ৪০ ছুঁয়েছে। শারীরিক ফিটনেস, মুভমেন্ট, ফিনিশিংসবই এখনও এলিট স্তরের। জাতীয় দল নিয়ে প্রশ্ন উঠলেও পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martínez) বারবার রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন। তাঁর যুক্তি পরিষ্কারড্রেসিংরুমে প্রভাব, পেশাদারিত্ব আর মাঠের আউটপুটএই তিনটে জিনিসে ক্রিশ্চিয়ানো এখনও অমূল্য।

এক লাইনে অদম্য ঘোষণা

রোনাল্ডোর যাত্রা এখন আর স্মৃতিচারণ নয়, খাঁটি অঙ্কের লড়াই। ৯৫৬ থেকে ১০০০ব্যবধানটা আজ আর অলীক শোনাচ্ছে না। চোট যদি বাধা না হয়, তাহলে ফুটবলের ইতিহাসে এমন একটা অধ্যায় লেখা হতে চলেছে, যেটার পাশে দাঁড়িয়ে ‘অসম্ভব’ শব্দটা বেশ ছোটই দেখাচ্ছে। হাজার গোলএবার আর স্লোগান নয়। রোনাল্ডোর ভাষায়, নিশ্চিত গন্তব্য।


```