Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

রোনাল্ডোর চেয়ে ১৫ গুণ ধনী! বিশ্বের সবচেয়ে রোজগেরে ফুটবলার আসলে কে?

এখন থাইল্যান্ডের লিগে নিয়মিত খেললেও, ফাইকের পরিচয়ের সবচেয়ে বড় দিক—বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে।

রোনাল্ডোর চেয়ে ১৫ গুণ ধনী! বিশ্বের সবচেয়ে রোজগেরে ফুটবলার আসলে কে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 December 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল দুনিয়ায় আয়-রোজগারের কথা উঠলেই প্রথম নাম ওঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। সৌদি ক্লাব আল নাসরের (Al Nassr) সঙ্গে বিপুল অঙ্কের চুক্তি, বিজ্ঞাপন, ব্র্যান্ড ভ্যালু—সব মিলিয়ে চলতি বছরই ‘বিলিয়নেয়ার’হয়েছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু অবাক কাণ্ড, এতকিছুর পরেও তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার নন। বরং, তালিকার শীর্ষে এমন এক নাম, যিনি একসময় চেলসির (Chelsea) যুব দলে খেললেও, সত্যি বলতে অখ্যাত! অথচ সেই তিনিই সম্পদের অঙ্কে রোনাল্ডোকে কয়েক যোজন পেছনে ফেলে দিয়েছেন।

রোনাল্ডোর আয় কত?

নতুন চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরে আল নাসর থেকে তাঁর আয় প্রায় ৪৯২ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫১,২০০ কোটি টাকা। ব্লুমবার্গের (Bloomberg) হিসেব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে সিআরসেভেনের মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৬০০ কোটি টাকা। যার জোরে আগামী দিনে একাধিক ফুটবল ক্লাব কেনার স্বপ্নও দেখছেন ৪০ বছর বয়সি এই তারকা।

সবচেয়ে ধনী ফুটবলার কে?

নামটা শুনলে অনেকেই চমকে যাবেন—ফাইক বোলকিয়া (Faiq Bolkiah)। বর্তমান থাইল্যান্ডের রাচাবুরি ক্লাবের (Ratchaburi) এই ফুটবলার একসময় ইংল্যান্ডে চেলসির যুব টিমে খেলেছেন। মাঠে খুব বড় তারকা না হলেও, সম্পদের দিক থেকে তিনি কার্যত একাই আলাদা লিগে! বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ফাইক বোলকিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লক্ষ কোটি টাকা! অর্থাৎ, রোনাল্ডোর মোট সম্পদের প্রায় ১৫ গুণেরও বেশি।

এত টাকা এল কোথা থেকে?

ফাইক বোলকিয়া আদতে ফুটবল থেকে এই সম্পদ গড়েননি। তিনি ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্য। তাঁর কাকা সুলতান হাসানাল বলকিয়া (Sultan Hassanal Bolkiah), যিনি বিশ্বের অন্যতম ধনী রাজাদের মধ্যে একজন। রাজপরিবারের উত্তরাধিকার সূত্রেই এই বিপুল সম্পদের মালিক ফাইক।

ফুটবল তাঁর কাছে পেশা নয়, বরং প্যাশন। চেলসি, লেস্টার সিটি (Leicester City) সহ একাধিক ইংরেজ ক্লাবের অ্যাকাডেমিতে খেলেছেন। এখন থাইল্যান্ডের লিগে নিয়মিত খেললেও, ফাইকের পরিচয়ের সবচেয়ে বড় দিক—বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে।


```