Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সুরুচি সংঘের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করল আইএফএ

আইএফএ জানতে চেয়েছে, কেন তাদের বিরুদ্ধে এই কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?

ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সুরুচি সংঘের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করল আইএফএ

আইএফএ সচিব অনির্বাণ দত্ত

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 August 2025 17:20

দ্য ওয়াল ব্যুরোকলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনের (CFL) ক্রীড়াসূচী নিয়ে সংবাদমাধ্যমে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ- (IFA)বিরুদ্ধে মন্তব্য করেছিলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য (Suruchi Sangha Coach Ranjan Bhattacharya)। বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মতে, রঞ্জনের সেই মন্তব্য ছিল অবমাননাকর। 

এবার আইএফএ-র ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সুরুচি সংঘের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করল বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে সুরুচি সংঘের সচিবকে আগামী ৮ অগস্ট ২০২৫ তারিখে বিকেল সাড়ে চারটার সময় আইএফএ অফিসে লিখিত জবাবের মাধ্যমে এ হেন বক্তব্যের কারণ দর্শানোর জন্য ক্লাবের প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকা নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইএফএ জানতে চেয়েছে, কেন তাদের বিরুদ্ধে এই কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? এই বিজ্ঞপ্তির সদর্থক উত্তর না দিতে পারলে অথবা গড়হাজির থাকলে আইএফএ যথাযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইএফএ এই বিষয়ে সুরুচি সংঘের সহযোগিতা প্রত্যাশা করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে

এর আগে রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, সুরুচি সংঘের বিরুদ্ধে আইএফএ চক্রান্ত করেছে। এই গ্রুপে যেখানে প্রায় সব দলই সাতটি করে ম্যাচ খেলে নিয়েছে সেখানে আমরা খেলেছি ছয়টি ম্যাচ। আমাদের খেলার মোমেন্টাম নষ্ট করে দিতে চাইছে আইএফএ। আমাদের পয়েন্টে তালিকায় এক নম্বর স্থানে না রাখার চক্রান্ত করেছে আইএফএ। আমি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে চ্যালেঞ্জ করছি কেন সবাই ৭টা ম্যাচ খেলে নিল, আমরা কেন ৬ নম্বর ম্যাচ খেলব?” প্রিমিয়ার ডিভিশনের  গ্রুপে সুরুচি সংঘ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে পাঠচক্র।


```