ঘটনার পর ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি গভীরভাবে শোকাহত এবং তিনি আশা করছেন, সকলেই সুরক্ষিত এবং শক্তিশালী থাকবেন।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 6 August 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে উত্তরাখণ্ডে। গঙ্গোত্রীর কাছে ধারালিতে মেঘ ভাঙা বৃষ্টিতে (Cloudburst at Uttarakhand) মারা গিয়েছেন চার জন, আহত কমপক্ষে ৫০। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি। সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন অগণিত মানুষ। এই ভয়াবহ ঘটনা নড়িয়ে দিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। তিনি শোকার্তদের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিয়েছেন।
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও ঋষভ আদতে উত্তরাখণ্ডের রুরকির বাসিন্দা। তাই নিজের রাজ্যের বিপর্যয়ে তিনি খুবই উদ্বিগ্ন। ঘটনার পর ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি গভীরভাবে শোকাহত (Deeply Saddened) এবং তিনি আশা করছেন, সকলেই সুরক্ষিত এবং শক্তিশালী থাকবেন।
बदरी विशाल जी सबकी रक्षा करना मेरे उत्तराखंड में
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
DANGEROUS ‼️landslide visuals from
Uttarkashi’s Tharali village
Cloudburst triggers flash floods in
Uttarakhand#Viral #Trending #Cloudburst #Uttarkashi pic.twitter.com/aKTtw9LWRB— Mamta Painuly Kale (@mamta_kale) August 5, 2025
সদ্যসমাপ্ত ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় পায়ে মারাত্মক চোট পান এই উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত সেই টেস্টে ভাঙা পা নিয়ে নেমে অর্ধশতকও হাঁকান পন্থ। কিন্তু ওভালের শেষ টেস্ট তিনি খেলতে পারেননি। ইংল্যান্ড সফরে চারটি টেস্টে তিনি ৬৮.৪২ গড়ে ৪৭৯ রান করেন। ঋষভ তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
মঙ্গলবার গঙ্গোত্রী রুটের কাছে উত্তরকাশীতে এক ভয়াবহ মেঘ ভাঙনের ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এক কথায় প্রকৃতি সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এই অঞ্চলে জল ও ধ্বংসস্তূপের স্রোত বয়ে যাওয়ায় কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আটকে পড়েছেন বা নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্যোগ কবলিত অঞ্চলে চলমান প্রচেষ্টায় সহায়তা করার জন্য কেন্দ্রের থেকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রতিবেদন অনুসারে, হারিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে।