Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হারানো স্থান ফিরে পেলেন যশস্বী, প্রথম দশ থেকে ছিটকে গেলেন গিল, সিরাজ উঠলেন ১২ ধাপ

ওভালের সেঞ্চুরির পর যশস্বী ফিরে পেলেন নিজের হারানো স্থান।

হারানো স্থান ফিরে পেলেন যশস্বী, প্রথম দশ থেকে ছিটকে গেলেন গিল, সিরাজ উঠলেন ১২ ধাপ

যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 August 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝলমলে শতক হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাঁর ১১৪ রান ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিল। হাঁকিয়েছিলেন ১৪টি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৭৩ রান। শেষ পর্যন্ত ওভাল টেস্ট টিম ইন্ডিয়া জেতে ৫ রানে। 

ওভালে শতরান করার পুরস্কার এবার পেলেন যশস্বী। আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking) তিন ফের উঠে এলেন শীর্ষ পাঁচে। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উঠে এখন তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এর আগে লর্ডস ও ম্যাঞ্চেস্টার টেস্টে হতাশজনক পারফরম্যান্স করার পর তিন ধাপ নেমে তিনি চলে গিয়েছিলেন তালিকার অষ্টম স্থানে। ওভালের সেঞ্চুরির পর যশস্বী ফিরে পেলেন নিজের হারানো স্থান।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজের পাচটি টেস্টের দশ ইনিংসে এই ভারতীয় ওপেনার সংগ্রহ করেছেন ৪১১ রান, গড় ৪১.১০। ইংল্যান্ড সফরে তিনি হাঁকিয়েছেন দুটি করে শতক ও অর্ধশতক। তবে যশস্বীর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও তালিকায় নেমে গিয়েছেন ভারতের লাল বলের বর্তমান অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। চার ধাপ নেমে তিনি চলে গিয়েছেন প্রথম দশের বাইরে। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে গিল এখন ১৩তম স্থানে।

ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের সিরিজে সর্বোচন্ন রান সংগ্রহ করেছেন শুভমান। পাঁচ টেস্টের দশ ইনিংসে ৭৫.৪ গড়ে করেছেন ৭৫৪ রান। গিলের নামের পাশে রয়েছে পাঁচটি শতকও। তবে ওভালের দুই ইনিংসেই তিনি রান পাননি। প্রথম ইনিংসে ২১ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১১ রান। আর এর জেরেই তিনি নেমে গিয়েছেন ১৩তম স্থানে।

ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন টিম-ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ। পরে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমে অর্ধশতকও পূর্ণ করেন। তবে, সিরিজের শেষ টেস্টে তিনি নামতে পারেননি। এর ফলে তিনিও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছেন। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার রয়েছেন অষ্টম স্থানে। 

এদিকে ওভালে সিরিজের শেষ টেস্টে দুরন্ত পারফরম্যানসের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ উঠেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এখন তিনি রয়েছেন তালিকার ১৫তম স্থানে। 


```