Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সালাহ? ‘নো ক্লু’ বলে দায় এড়ালেন কোচ

লিভারপুলের প্রধান তারকা এখন দোলাচলে। এবং তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্লাবও সম্পূর্ণ অনিশ্চয়তায়।

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সালাহ? ‘নো ক্লু’ বলে দায় এড়ালেন কোচ

স্লট ও সালাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 December 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: এবার নয়। ধুয়োটা উঠেছিল দুই মরশুম আগে। যখন জার্মান কোচ য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp) মসনদ ছাড়ার সিদ্ধান্ত নেন। পিছুপিছু অনেক তারকাই লিভারপুল থেকে বেরিয়ে আসেন। সেই ভিড়ে নাম লেখাননি মহম্মদ সালাহ (Mohamed Salah)। যদিও গুঞ্জন উঠেছিল জোর—সৌদি প্রো লিগ (Saudi Pro League) থেকে নাকি বিপুল অঙ্কের অফার এসেছে। এদিকে লিভারপুল কর্মকর্তারা চুক্তি নবীকরণ নিয়ে গড়িমসি করতে থাকায় মিশরের তারকার মনে জমেছিল ক্ষোভ। তবে প্রকাশ্যে কিছু বলেননি। নতুন কোচ আর্নে স্লট (Arne Slot)-এর অধীনে মৌসুম শুরু করেন, ঠিকঠাক ফিটনেস ধরে রাখেন, পারফরম্যান্স–ও দেন। ফল—প্রিমিয়ার লিগ (Premier League) জেতে লিভারপুল, আর সেরা পারফর্মারদের একজন হন সালাহ।

কিন্তু নয়া জমানার স্থায়িত্ব বেশিদিন রইল না। সিজনের মাঝপথেই জেগে উঠল পুরনো ক্ষত। লিডসের (Leeds) বিরুদ্ধে পয়েন্ট খোয়ানোর রাতেই বিস্ফোরণ। তৃতীয় ম্যাচে টানা বেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষোভ, আর তার সঙ্গে যুক্ত হল গভীর অভিমান। ম্যাচশেষের সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য—ক্লাব নাকি ‘বাসের তলায় ঠেলে দিয়েছে’ তাঁকে। প্রতিশ্রুতি দিয়ে কিছুই পালন করেনি। সালাহর ভাষায়, ‘আমি এত কিছু করেছি এই ক্লাবের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে ওরা আমাকে বলির পাঠা বানাচ্ছে।’

এই মন্তব্যেই কেঁপে ওঠে অ্যানফিল্ড। কারণ এতটা সরাসরি আক্রমণ সালাহর কাছে অচেনাই। এরপরেই সামনে আসেন আর্নে স্লট। চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়—সালাহ কি লিভারপুলের জার্সিতে আর খেলবেন? স্লটের সোজা উত্তর: ‘নো ক্লু’। জানিয়েছেন, সালাহর মন্তব্য তাঁকেও বিস্মিত করেছে। তাঁর সঙ্গে নাকি কখনও সম্পর্কের অবনতি টের পাননি।

স্লট সাফ করেন, ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ীই সালাহকে ইতালি সফরে নেওয়া হয়নি। বলেন, ‘আমি সাধারণত শান্ত, ভদ্র। কিন্তু দুর্বল নই। ক্লাবের বিরুদ্ধে বা ম্যানেজমেন্টের বিরুদ্ধে এমন মন্তব্য করলে তার প্রতিক্রিয়া হবেই।’ কে সালাহকে ‘বাসের তলায়’ ফেলেছে—এই প্রশ্নে স্লট কোনও মন্তব্য করেননি। বলেছেন, একমাত্র সালাহই জানাতে পারবেন।

এদিকে চোট–আবহে জর্জরিত লিভারপুল। কোডি গাকপো (Cody Gakpo), ফেদেরিকো কিয়েসা (Federico Chiesa), ওয়াতারু এন্ডো (Wataru Endo)–কে ছাড়া খেলতে নামছে দল। সালাহ অনুশীলনে ছিলেন। কিন্তু তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়—দলে জায়গা নেই। ব্রাইটন ম্যাচ–ও মিস করতে পারেন। তারপরই শুরু আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON)। অর্থাৎ কয়েক সপ্তাহে তাঁর অনুপস্থিতিই বাস্তব।

দলের মধ্যে এই পরিস্থিতির প্রতিক্রিয়া বিভিন্ন। গোলকিপার আলিসন (Alisson) আশা প্রকাশ করেছেন সালাহ আবার খেলবেন। বরং দল স্লটের পাশে আছে বলে জানান তিনি। অন্যদিকে জেমি ক্যারাগার (Jamie Carragher) সোজাসাপ্টা সমালোচনা করেছেন, বলেছেন, সালাহ ইচ্ছে করেই সময় নির্বাচন করেছেন এবং লিভারপুল তাঁকে যে ক্যারিয়ার ফিরিয়ে দিয়েছিল তা মনে রাখা উচিত।

ফল—লিভারপুলের প্রধান তারকা এখন দোলাচলে। এবং তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্লাবও সম্পূর্ণ অনিশ্চয়তায়।


```