Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আজ রণভূমি অ্যানফিল্ড! আর্সেনাল ভাঙতে পারবে লিভারপুলের দুর্গ? নাকি দাপট ধরে রাখবেন সালাহরা?

আসল পরীক্ষা স্নায়ুর। আর্সেনালকে নিয়ে অভিযোগ—বড় ম্যাচে তারা মানসিক চাপ সামলাতে পারে না। অ্যানফিল্ডে তারই পরীক্ষা। উল্টোদিকে লিভারপুলের সমস্যা বিলকুল আলাদা। নতুন কোচের নয়া জমানার শুরুটা দারুণ হলেও, সবাই জানে, স্লটের আসল বিচার হবে এমন হাইভোল্টেজ ম্যাচে। 

আজ রণভূমি অ্যানফিল্ড! আর্সেনাল ভাঙতে পারবে লিভারপুলের দুর্গ? নাকি দাপট ধরে রাখবেন সালাহরা?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 August 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের নয়া মরশুম সবে শুরু। তবু আজকের রাতের লড়াইটা অন্য মাত্রার। অ্যানফিল্ডে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল। এমন এক সংঘাত, যেটা নিছক তিন পয়েন্টের হিসেবে আটকে রাখা যায় না। এর মধ্যে লুকিয়ে বাকি সিজনের জটিল অঙ্ক!

লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের অধীনে দল আক্রমণে ঝড় তুলছে। কিন্তু ডিফেন্সে এখনও প্রশ্নচিহ্ন। প্রথম দুই ম্যাচে জয় এসেছে ঠিকই, কিন্তু কম গোল হজম করেনি লিভারপুল! রক্ষণের ফাঁক প্রতিপক্ষকে সুযোগ দিয়েছে বারবার। অ্যানফিল্ডের ঘরের মাঠে সেই দুর্বলতা মেরামত করাটাই বড় পরীক্ষা।

অন্যদিকে আর্সেনাল জার্নি শুরু করেছে আত্মবিশ্বাসী মেজাজে। মিকেল আর্তেতার দল এখনও একটিও গোল হজম করেনি। দু’ম্যাচেই ক্লিন শিট। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে ধার—সবটা মিলেমিশে ক্যানভাস-মোড়া প্রায় নিখুঁত ছবি। ‘প্রায়’, তার কারণ আঘাত-দুশ্চিন্তায় কোচ আর্তেতার চুল ছেঁড়ার জোগাড়! বুকায়ো সাকা, হাভার্টজ, ওডেগার্ড—দলের তিন গুরুত্বপূর্ণ তারকা চোটের কারণে অনিশ্চিত।

এমন আবহে লড়াইয়ের পাল্লা সমান-সমান। লিভারপুল আক্রমণে নির্ভর করছে সালাহ–গাকপো–ইকিতিকে ত্রয়ীর উপর। নতুন সাইনিং চিয়েসাও যোগ করছেন গতি ও সৃজনী প্রতিভা। কিন্তু রক্ষণ মাঝমাঠে ফাঁক রাখলে আর্সেনালের ফরোয়ার্ডরা সেটাই অবধারিতভাবে টার্গেট করবে। আর্তেতা জানেন, অ্যানফিল্ডে টিকে থাকতে হলে কেবল রক্ষণাত্মক মানসিকতায় কাজ হবে না। পাল্টা আক্রমণে লাগাতার আঘাত হানাটাও জরুরি!

‘হেড-টু-হেড’ পরিসংখ্যান বলছে, গত সিজনে দুই ম্যাচই ড্র হয়েছিল ২–২ ফলে। গত দশকে এই লড়াই সবসময়ই নাটকীয়। ২২টির মধ্যে ২.৫ গোলের বেশি হয়েছে ১৮ ম্যাচে। যার অর্থ, আজও আক্রমণাত্মক লড়াই দেখার জোরালো সম্ভাবনা!

তবে আসল পরীক্ষা স্নায়ুর। আর্সেনালকে নিয়ে অভিযোগ—বড় ম্যাচে তারা মানসিক চাপ সামলাতে পারে না। অ্যানফিল্ডে তারই পরীক্ষা। উল্টোদিকে লিভারপুলের সমস্যা বিলকুল আলাদা। নতুন কোচের নয়া জমানার শুরুটা দারুণ হলেও, সবাই জানে, স্লটের আসল বিচার হবে এমন হাইভোল্টেজ ম্যাচে। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণ কতটা আঁটোসাঁটো রাখা যায়, সেটাই নির্ধারণ করবে মরশুমের ভবিষ্যৎ।

আলাদা নজর মিডফিল্ডে। লিভারপুলের ম্যাক অ্যালিস্টার ও সোবস্লাইয়ের কাঁধে বিপুল দায়িত্ব। আর্সেনালের জুবিমেন্দি আর এজে–কে আটকানোই প্রধান চ্যালেঞ্জ। মাঝমাঠে যে-দল প্রাধান্য পাবে, ম্যাচের গতিও তারাই নিয়ন্ত্রণ করবে। এর পাশাপাশি, সেট-পিসও হতে পারে খেলার ‘ডিসাইডিং ফ্যাক্টর’! লিভারপুলের রক্ষণভাগ কর্নার ও ফ্রি-কিক সামলানোয় বরাবর দুর্বল। আর আর্সেনাল টিমে গ্যাব্রিয়েল বা সালিবার মতো ডিফেন্ডার রয়েছেন। যাঁরা হেডে দুর্ধর্ষ, ঘোরতর বিপজ্জনক।

সব মিলিয়ে ম্যাচটা কেবল তিন পয়েন্টের লড়াই নয়। মানসিক দাপট ধরে রাখার যুদ্ধও বটে। আর্সেনাল দেখাতে চাইবে, তারা এখন নিয়মিত শিরোপা-প্রতিদ্বন্দ্বী। আর লিভারপুল প্রমাণ করতে চাইবে, নতুন কোচের অধীনে পুরনো অ্যানফিল্ড এখনও দুর্ভেদ্য, আজও অজেয়!

কী হতে পারে স্কোরলাইন? ইতিহাস বলছে, গোল হবে প্রচুর। হয়তো ড্র-ই সবচেয়ে যৌক্তিক ভবিষ্যদ্বাণী। কিন্তু ফুটবল তো সবসময় যুক্তি মানে না। একটা মুহূর্ত, একটা ভুল, একটা নিখুঁত আঘাত—সমস্ত ছবি পাল্টে দিতে পারে।

খেলা কখন, কোথায় দেখবেন?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায় (৯:০০ PM IST)। সরাসরি সম্প্রচার করা হবে Star Sports Select 1 চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে JioCinema বা JioHotstar-এ।


```