Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দলে জায়গা পেলেন হর্ষিত, ‘বঞ্চিত’ মুকেশের ইঙ্গিতপূর্ণ পোস্ট! তাঁরও করুণের পরিণতি হবে না তো?

একজন হর্ষিত রানা। অন্যজন মুকেশ কুমার। লায়ন্সের বিরুদ্ধে দু’খানা বেসরকারি ওয়ার্ম আপ ম্যাচে বল করেন দুজনে। একদিকে মুকেশ ক্যান্টারবেরির প্রস্তুতি ম্যাচে ২৫ ওভার হাত ঘুরিয়ে ৯২ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট। 

দলে জায়গা পেলেন হর্ষিত, ‘বঞ্চিত’ মুকেশের ইঙ্গিতপূর্ণ পোস্ট! তাঁরও করুণের পরিণতি হবে না তো?

হর্ষিত রানা ও মুকেশ কুমার

শেষ আপডেট: 19 June 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: গল্পটা দুজন বোলাকে নিয়ে।

দুজনের কেউই প্রাথমিক দলে সুযোগ পাননি। ভারতীয় এ টিমের (India A) হয়ে খেলতে ইংল্যান্ডে যান। নামেন দুটি প্রস্তুতি ম্যাচে। প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স (England Lions)। সেই ম্যাচে ভাল খেললে সুযোগ মিলবে তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু খুব ভাল খেললে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে।

একজন হর্ষিত রানা (Harshit Rana)। অন্যজন মুকেশ কুমার (Mukesh Kumar)। লায়ন্সের বিরুদ্ধে দু’খানা বেসরকারি ওয়ার্ম আপ ম্যাচে বল করেন দুজনে। একদিকে মুকেশ ক্যান্টারবেরির প্রস্তুতি ম্যাচে ২৫ ওভার হাত ঘুরিয়ে ৯২ রানের বিনিময়ে তুলে নেন তিনটি উইকেট। তিনজন শিকারই দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তাঁদের একজন দুর্দান্ত ম্যাক্স হোল্ডেন। বিপক্ষ টিমের অধিনায়ক জেমস রেউকেও আউট করেন মুকেশ।

অন্যদিকে বল হাতে অত্যন্ত সাদামাটা পারফরম্যান্স উপহার দেন হর্ষিত রানা। ২৭ ওভারে ৯৯ রান দিয়ে মাত্র এক উইকেট দখল করেন। অথচ কী অদ্ভুতভাবে প্রথম টেস্টের আগে সম্ভবত জসপ্রীত বুমরাহর চোটের কথা চিন্তা করে অতিরিক্ত পেসার হিসেবে হর্ষিতকেই বেছে নেয় গম্ভীরের টিম ম্যানেজমেন্ট।

এই নিয়ে গতকাল থেকেই জলঘোলা ও বিতর্ক শুরু হয়েছে। এমনিতেই হর্ষিতের প্রতি কোচ গম্ভীরের আলাদা পক্ষপাতের অভিযোগ অতীতে অনেকবার উঠেছে। যখন নাইট রাইডার্সের ডাগ আউটে বসতেন গম্ভীর, তবে থেকেই হর্ষিতকে অন্য নজরে দেখেন, সমর্থকদের দাবি নতুন নয়। এবার অপ্রত্যাশিতভাবে ভারতীয় এ দল থেকে সরাসরি প্রাথমিক দলে জায়গা পাওয়ায় তা নতুন ইন্ধন পেয়েছে।

যাকে উস্কেছেন ডোডা গণেশের মতো প্রাক্তন ক্রিকেটার। সরাসরি কোচের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, ‘আংশুল কাম্বোজকে দলে নেওয়া উচিত ছিল। হর্ষিত রানাকে নিয়ে এই আসক্তির রহস্য কিছুতেই বুঝি না!’

অহেতুক প্রধান্য ও পক্ষপাত নিয়ে এবার মুখ খুললেন মুকেশ কুমারও। তাঁকে টপকে দলে জায়গা পেলেন যিনি, সেই হর্ষিতের নাম না করে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মুকেশ। যেখানে লেখা: ‘কর্ম ঠিকই সময় নেয়, কিন্তু ফাঁকি দেয় না। একদিন না একদিন বদলা নেবেই। তাই সাবধান থাকো—কর্ম কখনও ভোলে না, ক্ষমাও করে না।‘

জাতীয় ক্রিকেটে পক্ষপাতের অভিযোগ অনেক পুরনো। আজ মুকেশ কুমার বঞ্চিত হয়েছেন। গত আট বছর ধরে করুণ নায়ার পারফর্ম করেও টিম ইন্ডিয়ায় জায়গা পাননি। আগামিকাল বন্ধ দরজা খুলতে চলেছে।

মুকেশের দুয়ার কবে খুলবে? তাঁরও করুণের পরিণতি হবে না তো?


```